আমি তো গিয়েছি জেনে সময়ের অকুল দারপ্রান্তে দাড়িয়ে দরজায় কড়া নাড়তে হয়
ভোর হয় পাখি ডাকে নতুন দিগন্তের হাতছানি দেয়
পুরোন আচলের সৃক্ত গন্ধে মুহুর্মতা খুজে ফিরে কি আছে বলো
বাগিচায় বাগান আছে ফুল ফুটেছে গল্পধারক গান গেয়েছে
উড়ে চলেছে আপন আঙিনায় তাকে ফেরানো যাবেনা
আমি তো আছি আমারি রঙে
এখানে আছে সুমহিময় বাতাস যাতে শুদ্ধ নি:শ্বাস নেয়া যায়
স্বপ্নময় তৎভুমি সেতো জানাময় পৃথিবী
যার বাতাসে ভোরের আলো ভেসে বেড়ায়
হাতছানি দিয়ে প্রানছুয়ে ভরিয়ে দিয়ে যায় জোসন্যা
বন্ধঘরে বসে বসে সময়গুটি গুনে কি হবে বলো
সে তো আসবেই যদি তার আসার হয়
সে তো বলবেই যদি তার বলার হয়
সে তো কাদবেই যদি তার কাদার হয়
সে যে নদী বহমান কি হবে তার
অপেক্ষায় নেই কোন তর বর্তমানই সত্য তাকেই করি আপন-পর
ঝেড়েফেলে দেই সেসব বিকেল গুলো দুহাত দিয়ে এই আত্নহীনতা থেকে
শুধু একমুঠো ধুলো হাতে নিয়ে গুছিয়ে রাখি
সে তো আসবেই যদি তার আসার হয়
সে তো বলবেই যদি তার বলার হয়
সে তো কাদবেই যদি তার কাদার হয়
আমি তো আছি আমারি রঙে ফিরবো না তোমার মাঝে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


