somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ের পর বরের আসল চেহারা উন্মোচন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন সে চেহারা? বিয়ের আগে তানজিল বলেছিলো, সে অনার্সের ছাত্র। পরে দেখা গেলো এসএসসিও পাস করেনি। ‘অন্তরাকে ছাড়া বাঁচবো না, সুখের সংসার গড়ে তুলবো’ এরকম কতোই না বাহানামার্কা কথা। বিয়ের কয়েকদিনের মাথায় তানজিল মোটরসাইকেল দাবি করে। কৌশলে টাকাও চায় সে। এসব অভিযোগ করে অন্তরার মা বললেন, কী করবো বলো বাবা! মেয়ের সুখের কথা ভেবে মোটরসাইকেল দেয়া হলো। নগদ দেয়া হলো ত্রিশ হাজার টাকা। এতেও মন ভরলো না। অবশেষে আলমডাঙ্গা উপজেলা শহরের একটি হোস্টেলে ডেকে নিয়ে নির্মমভাবে নির্যাতন করে। নির্যাতনের শিকার অন্তরাকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে সুমিতা আক্তার অন্তরা ও তার পাশে থাকা নিকটজনেরা বলেন, অন্তরা এখন এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুরের আনিছুর রহমানের মেয়ে। বছর দু আগে তার সাথে মোবাইলফোনে পরিচয় হয় একই উপজেলার ভাংবাড়িয়া মহেশপুরের তানজিলের সাথে। তানজিল সে সময় নিজেকে অনার্সের ছাত্র বলে দাবি করে। মোবাইলফোনেই প্রেম। পরে দেখা হয়। বিয়ের সিদ্ধান্তও নেয় তারা। বিয়ে হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বিছানায় অন্তরা এসব বলতেই উদাসীন হয়ে গেলেন। তার দু চোখের কোণ গড়িয়ে ঝরলো অশ্রু। নির্বাক হয়ে পড়লো সে।
বিয়ের ১ বছর ৮ মাসের মাথায় গতকাল বৃহস্পতিবার অন্তরাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ব্লেডের পোঁচ। চোখের ওপর কালসিটে দাঁগ। কেনো? গতপরশু বুধবার বিকেলে স্বামী তানজিলের সাথে আলমডাঙ্গার একটি হোস্টেলে দেখা করতে গিয়েছিলো। সেখানে দেখা করার জন্যই তানজিল তার স্ত্রীকে ডেকে ছিলো। সেখানেই ব্লেড দিয়ে পোঁচানো হয়। কিলঘুষি মেরে জখম করা হয়। অন্তরার বরাত দিয়ে তারই শয্যাপাশে থাকা কয়েকজন এ অভিযোগ করে বললেন, পরশু সন্ধ্যায় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানজিল আলমডাঙ্গার পল্লি মহেশপুরের আবু তাহেরের ছেলে। সে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছে অন্তরা।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×