somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রপোজ এবং অতঃপর.........

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন যুবক। কন্ঠে তাহার সুমিষ্ট গান। কি যাদু করিলা পিরীতি শিখাইলা থাকিতে পারিনা ঘরেতে.......শার্টের পকেটে লুকানো গোলাপ ফুল। জ্বী, ঠিক চিনেছেন। আমাদের বল্টু ভাই। এলাকায় তিনি অনেক সুপরিচিত এবং একি সাথে বিখ্যাত। তা তো হবেনই। এলাকায় যত ছোট ভাই আছে বিশেষ করে যাদের সুন্দরী বোন আছে তাদের তো কখনো চকলেট কোল্ড ড্রিংক্স আর কিনে খেতে হয়না। আর যাদের নেই তারাও যে পায়না তা কিন্তু নয়। কারণ,এলাকার কন্যাদের কাছে বল্টু ভাইয়ের প্রেমপত্র দেয়ার মত অতি গুরুত্বপূর্ণ কাজটি তারাই করতো কিনা তাই। আর মেয়েদের প্রপোজ করায় তিনি এতোটাই অধ্যবসায়ী ছিলেন যে তাকে অনায়াসেই রবার্ট ব্রুসের সাথে তুলনা করা যায়। জীবনে তিনি এতো মেয়েকে প্রপোজ করেছেন যে গুনতে গেলে বোকামি হবে। যদিও সব বিফলে যায় তাও তিনি মনঃক্ষুণ্ন হন না।নতুন উদ্যমে আবার কাজ শুরু করেন।
কিন্তু এইভাবে আর কত দিন?? তার ছোট ভাইয়েরা তার সামনে দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে আর তিনি চেয়ে চেয়ে দেখবেন তা কি হয় নাকি? মহল্লায় তার একটা ইমেজ আছেনা?বল্টু ভাই তার সব চেলাকে ডেকে পাঠালেন। বল্টু ভাইয়ের আড্ডায় চিপস আর চকলেট মাস্ট থাকবে তাই পোলাপান পারলে ডাকার আগেই চলে আসে। সবাইকে নিয়ে গোলটেবিল বৈঠকে বসলেন বল্টু ভাই।
"এইভাবে তো আর থাকা যায়না। গার্লফ্রেন্ড তো আমার লাগবেই লাগবে। তোরা আমাকে আইডিয়া দে তো কি করা যায়?? নাহয় এলাকায় আমার মানইজ্জত আর থাকবে না।" বিষন্ন হয়ে বললেন বল্টু ভাই।
অনেকেই অনেক রকম বুদ্ধি দিচ্ছে কেউ বলে একসাথে একগাদা চিঠি দিতে কেউ বলে অনেক দামী গিফট করতে কেউ বলে মেয়ের সামনে ঐ মেয়েকে বিরক্ত করে এমন ছেলেদের ধোলাই দিয়ে হিরো সাজতে কিন্তু বল্টু ভাইয়ের হাতের লেখা যা তা, বল্টু ভাই অনেক গিফট কিনলেও চকলেট ছাড়া আর তেমন কিছুই বুঝেন না যে কি দিবেন, আবার বেটে খাটো বল্টুভাই মারামারি খুব ভয় পান।
চেলাদের মধ্যে স্যাম ছিলো অনেক চালাক। সে বললো যে বল্টু ভাই আপনি এক কাজ করেন, সবসময় তো আপনি লুকিয়ে লাভলেটার দিয়ে প্রপোজ করেন তো এইবার সিনেমার হিরোদের স্টাইলে গোলাপ দিয়ে কোন মেয়েকে সবার সামনে প্রপোজ করে ফেলেন।দেখবেন এইবার কাজ হবে। স্যামের বুদ্ধিটা পছন্দ হল বল্টু ভাইয়ের।আগামী পরশু এলাকায় এক বোনের বিয়ে।বোনের বান্ধবীরা তো আসবেই।চেলাদের সাথে পরামর্শ করে সব ঠিক করে ফেললেন বল্টু ভাই।
অবশেষে এলো সেই কাঙ্খিত দিন।টুকটুকে লাল পান্জাবী পরে বল্টু ভাই রেডী।সাথে চেলারাও।মেয়েও সিলেক্ট করা হলো।প্রথমে ছোট একটা মেয়ে কে দিয়ে গোলাপ পাঠানো হল।মেয়ে তো অবাক।কে পাঠাইলো গোলাপ??
এরপর আর একটা।এরপর আর একটা।এরপর সুযোগ বুঝে হাটু গেঁড়ে মেয়েটার সামনে বসে পরলো বল্টু ভাই।হাতের লাল গোলাপ টা বাড়িয়ে দিয়ে বলেই ফেললো হৃদয়ের কথা।"মেয়ে তোমার হাসির শ্রাবন জলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই।হবে কি আমার?"
মেয়েটা বাড়িয়ে দেয়া ফুলটা নিলো না। অবাক হয়ে তাকিয়ে রইলো। বল্টু ভাই এবার তার সাগরেদদের দিকে তাকালো। তারাও কিছু বলছেনা। অপরাধীর মত তাকিয়ে আছে। সবাই চুপ। কি ব্যাপার?? কোন ভুল হলো না তো?? সবার দৃষ্টি অনুসরন করে বল্টু ভাই পিছনে একবার তাকালো আর সাথে সাথে ভুত দেখার মত চমকে উঠলো। প্রপোজ এর চিন্তায় এতো বেশী মগ্ন ছিলো যে তার মা যে এই বিয়েতে আসবে এটাও মনে ছিলো না তার। তার মা সবার সামনে আর কিছু বললেন না। বল্টু ভাইকে নিয়ে চলে গেলেন।তারপর কি হল জানা যায়নি। তবে বল্টু ভাইয়ের পকেটে আর কখনো গোলাপ দেখা যায়নি।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×