somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীর অলংকারে চুড়ির সমাদর.................

১৬ ই মে, ২০১৪ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিনে দে রেশমি চুড়ি
নইলে যাবো বাপের বাড়ি
দিবি বলে কাল কাটালি
জানি তোর জারিজুরি।

হ্যাঁ, বাংলার নারীদের কাছে চুড়ির কদর সেই প্রাচীনকাল থেকেই,সাজগোজের সময় দুহাত ভরতি করে চুড়ি না পরতে পারলে সাজটাই যেন অসম্পূর্ণ রয়ে যেত।চুড়ি যে নারীর সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেয় এতে কোনও সন্দেহ নেই। আর বিশেষ করে যেকোন উৎসব আয়োজনের দিন জমকালো সাজের সঙ্গে একগুচ্ছ চুড়ি যেন না পড়লেই নয়!একটা সময় ছিল যখন যুবকের মনে কাঁপন তুলতো চুড়ির রিনিঝিনি রিনিঝিনি শব্দ।আর সেই সৌন্দর্যে মুগ্ধ হয়েই তো বিদ্রোহী কবি লিখেছিলেন-
'আমি চপল মেয়ের ভালোবাসা,
তার কাঁকন চুড়ির কনকন'।



রেশমি চুড়ির ইতিহাস প্রায় একশ বছর আগের। তখন সম্ভ্রান্ত জমিদার ও নবাব পরিবারের নারীদের হাতে রেশমি চুড়ি থাকাটা ছিল অবধারিত। এখনো সেই রেশমি চুড়ির রিনিঝিনি শব্দ আমাদের মনে দোলা দিয়ে যায়।তবে নতুন প্রজন্মের নারীদের কাছেও চুড়ি সমানভাবেই সমাদৃত।




এখন যুগ পাল্টেছে আর সেই সাথে পাল্টেছে চুড়ির ধরনও, রেশমী চুড়ির পাশাপাশি সমান ভাবে জায়গা করে নিয়েছে কাঠ, মেটাল আর প্লাস্টিক আর মাটির চুড়িও।কারণ এগুলো প্রচলিত ধারার বাইরে এসে চুড়ির বৈচিত্র্য বাড়িয়ে দিয়েছে। আড়ং, রঙ, বিবিয়ানা, ক্রে-ক্র্যাফট, যাত্রা, গ্রামীণ ছাড়াও প্রায় সব ফ্যাশন হাউসেই এ ধরণের চুড়ি পাওয়া যায়। এছাড়াও শপিংমলের কাঁচের আলমারির পাশাপাশি ফুটপাতের ছোটখাট দোকান গুলোতেও থরে থরে সাজিয়ে রাখা এসব চুড়ি খুব গর্বের সাথেই নজর কেড়ে নেয় ললনাদের।





নকশা ও মানের সাথে এ সব চুড়ির দাম কমবেশি হলেও মোটামুটিভাবে ৭০-১০০ টাকায় পাওয়া যাবে একমুঠি চুড়ি। প্রতি মুঠিতে চুড়ি থাকবে ৪২ টি করে। মুঠি ছাড়াও সেট হিসেবে চুড়ি পাওয়া যাবে তবে সেক্ষেত্রে যথাক্রমে সেট প্রতি ২০০-২৫০ টাকা গুনতে হবে।আবার রেশমী চুড়ির দাম তুলনামূলক ভাবে কম।একটু ভালো মানের এক ডজন চুড়ির দাম পড়বে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। আর মেটালের চুড়ির ক্ষেত্রে মেটালের সেট চুড়িগুলোতে চিকন-মোটা মিলিয়ে দুই ডজন চুড়ি থাকে। এগুলো এক সেট পরলেই হাত ভরে যায়। রঙ, মান এবং নকশার ওপর ভিত্তি করে দাম পড়বে ৪০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত। তবে মেটালের সব চুড়িতে জরি-চুমকি দিয়ে নকশা করা থাকে, তাই এসব চুড়িতে পানি না লাগালেই ভালো।আর তাছাড়া আজকাল অক্সিডাইসের চুড়ি পরাও লক্ষ্য করা যায়।সরু ও মোটা কালচে ধাতুর এসব চুড়ির দামও হাতের নাগালের মধ্যেই।আর হাল ফ্যাশনের চুড়ির মধ্যে আলাদা করে বলতে হয় জয়পুরী চুড়ির কথা। হালকা মেটাল, কাঁচ ও মাটির মিশ্রণে তৈরি জয়পুরী চুড়ি এখন অনেক জনপ্রিয়।নকশাভেদে এসব চুড়ির দাম পড়বে প্রতি জোড়া ১৪০-৮০০ টাকা।



চুড়ি পরার প্রচলন মূলত শাড়ি বা লেহেঙ্গার সাথে হলেও আজকার ফতুয়া, লংস্কার্ট বা সালোয়ার কামিজের সাথেও তরুণীদের চুড়ি পরার প্রবণতা লক্ষ করা যায়।তবে সেটা হতে হবে অবশ্যই পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে যাতে মানিয়ে যায়।আর তাই প্রতিটি উৎসবে-পার্বণে বর্ণিল সাজের সাথে মানানসই চুড়ি পরে সাজিয়ে নিন নিজেকে আর হয়ে উঠুন আরো বেশি আকর্ষনীয়।


সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৪ রাত ৯:১১
৫৪টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×