somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Internet.org ও তথাকথিত “মানবকল্যাণ”

২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আসি internet.org কি, এই প্রসঙ্গে। এটি ফেসবুকের চালু করা একটি প্রকল্প, যা আপাতদৃষ্টিতে ফেসবুক বুঝাতে চায় তার স্বল্পোন্নত / উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেয়ার পরিকল্পনা। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটা অন্য জায়গায়। আপনি নির্বাচিত কিছু সংখ্যক ওয়েবসাইটে যাতায়াত করতে পারবেন, এর মধ্যে রয়েছে ফেসবুক নিজেই, মানুষের চোখে ধুলা দেবার জন্য উইকিপিডিয়া ও উইকিহাও রেখেছে - যাতে মানবকল্যাণকে বিশাআআআআআল করে দেখানো যায়। এছাড়া রয়েছে যে দেশে চালু করা হবে, সে দেশের কিছু বিশাল বিশাল কোম্পানি, যারা ইন্টারনেটভিত্তিক ব্যবসায়ের সাথে জড়িত।

# ফেসবুকের লাভ কি মানুষকে ফ্রিতে ব্যবহারের সুবিধা দিলে?

ফেসবুকের আয় হয় কোত্থেকে কোথাও ভেবেছেন কি? ফেসবুকের আয় হয় আপনার ব্যক্তিগত তথ্য থেকে। আপনার ব্যক্তিগত জীবনকে বিশ্লেষণ করে তারা আপনাকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখায়, সে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য যে কোম্পানির বিজ্ঞাপন, তারা ফেসবুককে টাকা দিয়ে থাকে। এটাই ফেসবুকের “বৈধ" আয়ের উৎস। (কিছু কিছু দুষ্ট মানুষ বলে ফেসবুক নাকি বড় বড় কোম্পানির কাছে, গোয়েন্দাদের কাছে মানুষের তথ্য বিক্রি করে দেয়, কি খায়, কবে খায়, গার্লফ্রেন্ডকে কি নামে ডেকেছে! ছিঃ! ফেসবুকের প্রতিষ্ঠাতা তো মহামানব, তিনি এমন কাজ করতে পারেন?)

আপনি যত বেশি ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুকের আয় তত বেশি হবে, কেননা তত বেশিবার বিজ্ঞাপন প্রদর্শিত হবে!

# আপনার সমস্যা কি আমরা ফ্রি চালাইলে? আপনার মত অত ট্যাকা নাই ব্রডব্যান্ড চালামু, ট্যাকার ফুডানি দেখাইয়েন না।

আপনি ফ্রি ফেসবুক ব্যবহার করলে আমার কোন আপত্তি নাই। উল্লেখ্য, আমি কিন্তু ফেসবুকের আয় ইনকাম বাড়ার প্রতিবাদ করছি না, আমি সোশ্যালিস্ট না! আমি সরকারি পরিষেবার প্রতিবাদ করছি না, বরং আমি মনে করি সরকারি পরিষেবা সকল অপারেটরের জন্য বিনামূল্যে ব্রাউজ করতে দেওয়া বাধ্যতামূলক করা উচিৎ আইন পাশ করে। কিন্তু সমস্যা হল পার্টনার কোম্পানি নিয়ে। এখানে অসাধু প্রতিযোগিতার সূচনা হবে। যারা অনেক টাকার মালিক, ফেসবুকের পার্টনার হবে, তারা অতিরিক্ত সুবিধা পাবে। ধরি আলুবেচা ডট কম রেজিস্টার করল ফেসবুকের পার্টনার হিসেবে, ওরা অনেক বড় কোম্পানি, অনেক টাকা - তাই পেরেছে। তার ফলে, আলুবেচা ডট কমে যেতে আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। কিন্তু, আলুবেচার প্রতিযোগী প্রতিষ্ঠান আলুবিক্রয় ডট কম নতুন স্টার্টআপ কোম্পানি, নতুন ব্যবসা - তাদের সেবা অসাধারণ! কিন্তু আলুবেচার দাপটে আলুবিক্রয় ভাত পেল না - কারণ আলুবেচা ফ্রিতে যাওয়া যায়। ফ্রিতে আলুবেচা সাইটে যাওয়া যায় বলে আপনি আলুবেচাতেই যাবেন। আলুবিক্রয় ডট কমে যেতে হলে মনে হবে - ধুর দুইটা টাকা খরচ করার মানে হয়? ভাই, আমরা এমন এক জাতি যারা কয়েক পয়সার ম্যাচের জন্য ঘনফুটের পর ঘনফুট গ্যাস অপচয় করি চুলা জ্বালিয়ে রেখে - আমাদের মানসিকতা আমি জানি।

আলুবেচার একক আধিপত্য হবে, প্রতিযোগিরা বেইল পাবে না। তারা আপনাকে খারাপ আলু দিলেও আপনার বলার কিছু থাকবে না, কারণ অন্যান্য আলু বিক্রি করার সাইট লস খেয়ে বন্ধ হয়ে গেছে। একক আধিপত্য থাকা মানেই অর্থনীতির স্থবিরতা, কর্মক্ষেত্রের অপ্রতুলতা।

সরকারি সেবা, উইকিপিডিয়ার মত সেবামূলক প্রতিষ্ঠানকে ফ্রি অ্যাক্সেস সুবিধা দেওয়া কর্তব্য, ব্যবসা প্রতিষ্ঠানসমূহকে এ অবাঞ্ছিত সুবিধা দিয়ে দেশের অর্থনীতি আর গ্রাহক অধিকাররের তেরোটা বাজানোর কোন মানে নেই। আর যদি তাও আপনি স্পষ্ট বুঝতে না পারেন কি প্রলাপ বকছি, তাহলে কয়েকটা লিংক ঘেঁটে আসুন।

1. Click This Link
2. Click This Link
3. http://www.netneutrality.in/
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×