ইলেকট্রনিক মিডিয়ার সকল চ্যানেলে দেখা গেল ছাত্র-ছাত্রীদের প্রাণঢালা উচ্ছাস উদ্দীপনা। দেখে ভালো লাগে, ভালো লাগাই স্বাভাবিক কারণ তারাতো আমাদের ভাই-বোন, অথবা সন্তান। ধরুন কোন কারনে তাদের কেউ কলেজে ভর্তির সুযোগ পেলনা সেই মুহুতে তার মানসিক অবস্থা কি হতে পারে কল্পনা করুনতো? আমি কল্পনা করতে চাইনা কারণ কল্পনা শুধু শোকবহ স্মৃতিকে মনে করিয়ে দেয়। আতঙ্ক গ্রস্থ হয়ে পড়ি, শিহরিত হয়ে উঠি যখন পেপার খুললে দেখি এক মেধাবী তরুন কলেজে ভর্তির সুযোগ না পেয়ে আত্মহত্যা করেছে। নিজেকে খুব ছোট মনে হয়, একজন স্বপ্ন বিলাসী বাস্তবের ডিঙ্গায় ভ্রমনকারী মানুষ হিসেবে স্বপ্ন দেখতে ভালবাসি তাই মনে হয় যদি সকল ছাত্র-ছাত্রী ভাই বোনদের জন্য যদি উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারতাম! হায়রে আমি! হায়রে আমার বাংলাদেশ! আমার আওয়াজ কি কেউ শুনতে পাও? যদি পাও তবে আস সকলে এক সঙ্গে সমস্বরে সরকারকে বলি ওরা আমাদের ভাই; ওরা আমাদের বোন; ওদের কে কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। আর কোন মেধাবী তরুন তাজা প্রাণ যেন অকালে ঝরে না যায়। তাদের এ উচ্ছাস যেন থেমে না যায়!!!
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১০ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


