দেখে যাও প্রিয় বাংলাদেশ। দেখে যাও বাংলাদেশের মায়েরা। দেখো তোমাদের সন্তানেরা একটি লাইভ টিভি প্রোগ্রামে কত অসভ্য আচরণ করতে পারে। একটি লাইভ টিভি প্রোগ্রামে যারা এ রকম জংলী আচরণ করতে পারে তারা পর্দার আড়ালে যে আরও কত কিছু করে তা ভাবতেই গা শিউরে ওঠে। এরাই নাকি আমাদের দেশের আইনপ্রণেতা। ইংরেজিতে 'ল মেকার'। ছিঃ। এ লজ্জা কোথায় রাখি!!!
কাল যখন নেট থেকে নামিয়ে ১৩ মিনিটের এই ভিডিওটি দেখি তখন প্রথম কিছুক্ষণ খুব মজা পেলাম (পাঠক, দয়া করে ভিডিওটি নামিয়ে একবার দেখুন)। ২/৩ মিনিট পার হতে না হতেই সব মজা উবে গিয়ে লজ্জা আচ্ছন্ন করে ফেলল আমাকে। ছিঃ। আমাদের সংসদ সদস্যরা কেউ কারো কথা না শুনে কী অসভ্যভাবে চিৎকার করে যাচ্ছে। এই দৃশ্য অন্য দেশের মানুষদেরকে আমাদের সম্পর্কে কী ধারনা দেবে? ভিডিওটি শেষ হয়ে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এই টক শোটি আসলে বাংলাদেশের নিত্য দিনের রাজনীতির চিত্র তুলে ধরেছে। দেশের সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য দু্ই দল মানুষ কামড়াকামড়ি করছে আর আমরা যারা দেশের জনসাধারণ তারা মডারেটর জিল্লুর রহমানের মত অসহায়ভাবে এই কামড়াকামড়ির দৃশ্য দেখছি।
রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন। মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন