somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লজ্জা

০৫ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট গ্রামে থাকার মজা হল, সবাই সবাইকে চিনে। তাই আমি যখন জগিং করি তখন সবার সাথে কুশল বিনিময় করতে করতে যাই। এই সময় কেউ হয়ত আমার মতন জগিং করেন কিংবা কেঊ বা তার কুকুরকে নিয়ে হাটতে বের হন। এখানে কুকুরকে দিনে দুইবার করে হাটাতে হয়। আজ যখন জগিং করে ফিরে আসছিলাম তখন কাউকে দেখতে পেলাম না পার্কের ভেতর। আমি আর প্রকৃতি, অন্য রকম ভাললাগা নিয়ে বাতাসের স্পর্শ অনুভব করছিলাম তাই আমার দিকে যে একটা বড় জার্মান শেফার্ড তাকিয়ে আছে সেটা দেখতে পায়নি। কুকুরের চোখে চোখ পরার পর আমার মাথা থেকে ঘাম পড়া শুরু হল। আমি ভয়ে দাঁড়িয়ে কুকুরের মালিকে খুজতে শুরু করলাম। এরই মধ্যে মালিককে দেখতে পেলাম। মালিককে দেখে ভয়টা আরও বেড়ে গেল কারন লোকটার হাটু সমান উচ্চতায় আমার মাথা। তার উপর এই লোকটাকে আমি কখনও এই গ্রামে দেখিনি । লোকটা আমাকে দেখে হাই বলল। সে বুঝতে পেরেছিল আমি কুকুর কে ভয় পেয়েছি। তাই নিজেই কুকুরকে বসতে বলল। কুকুর সাথে সাথে বসে গেল। লোকটি আমায় বলল, তুমি ভয় পেও না, কুকুরটাকে প্রশিক্ষন দেওয়া আছে। ওর নাম রমি। ও জানে মানুষের সাথে বসবাস করতে হলে কিভাবে চলতে হয়। আমি অবাক হয়ে শুনলাম সব। তারপর কুকুরকে হাই বললাম কিন্তু রমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তখন লোকটি বলল, তুমি কিছু মনে কর না, রমি খুব লজ্জা পেয়েছে, ওর কারনে তুমি ভয় পেয়েছে তাই মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম ও কিভাবে বুঝতে পারল যে আমি ভয় পেয়াছি ? মালিক বলল তোমার আচরন দেখে ও বুঝে গিয়েছ।ওতো মানুষকে বুঝতে পারে। আমি লোকটিকে আর রমিকে বাই বললাম।
তারপর আমি আমার বাড়ির পথ ধরে চলে এলাম আর রমি তার মালিকের সাথে সোজা চলে গেল।আমি আবার পেছন ফিরে রমিকে দেখলাম আর ভাবছিলাম, আমরা মানুষ, আল্লাহ-র সৃষ্টির সেরা জীব। ছোট বেলা থেকেই লেখাপড়া করছি, মানুষের সাথে বসবাস করছি তারপরও কেন আমাদের কারনে কেঊ কষ্ট পেলে আমরা লজ্জা পাইনা? তাকে সরি বলি না, হয়ত মনে করি সরি বললে ছোট হয়ে যাব।পবিত্র রমজান মাস শুরু হইয়েছে, আসুন আমরা সবাই এই রমজান মাসে নিজের সাথে জিহাদ করি। নিজেদের অন্তরকে পরিছন্ন করি, মনের সব কালিমা ধুয়ে ফেলে, নতুন মানুষ হই।যে মানুষ অন্যকে সন্মান করতে জানবে, অন্যর ব্যথাই কষ্ট পাবে।হয়ত এই রমজানই আমাদের শেষ রমজান এটা মনে করলে কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং নিজেরা নিজেদের কাছে প্রমান করি আসলেই আমরা আল্লাহর শ্রেষ্ঠ জীব (আশরাফুল মাখলুকাত)। তাই ভাবলাম কাজটা প্রথমে নিজেই শুরু করি। আমার সব বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়েছি - বলেছি, যদি কেঊ আমার কোনও কথাই কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন ও অন্যান্য ধর্মের)। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মোবারক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×