somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমজমাট আয়োজনে শেষ হলো অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলের শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি নানা পুরস্কার জেতার বাসনায় অপেক্ষায় থাকে বছরের একটি বিশেষ দিন তথা বার্ষিক ‘স্পোর্টস ডে’-র জন্য।ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁক-জমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ ফেব্রুয়ারি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হলো। সকালে জাতীয় সঙ্গীতের ও বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয় মোহাম্মদপুর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে।

এরপর আনন্দ শোভাযাত্রা, নানা শারীরিক কসরত প্রদর্শন ও বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন করে স্কুলের শিক্ষার্থী ও স্কাউটের সদস্যরা।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল অধ্যাপক শহীদুল আলম মঞ্জুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, কৃতি ফুটবলার কায়সার হামিদ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন।
সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপি এ ক্রীড়া প্রতিযোগিতায় ধানমন্ডি প্রধান ক্যাম্পাসসহ জুনিয়র, উত্তরা, গুলশান ও বনশ্রী শাখার প্লে গ্রুপ থেকে এ-লেভেলের ৮টি গ্রুপে প্রায় প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথমে শুরু হয় শিক্ষার্থীদের দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জলন, মার্চ পাস্ট ইত্যাদি। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে উল্লেখযোগ্য ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড় প্রভৃতি। অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় ছিল যেমন খুশি তেমন সাজো এবং শিক্ষক শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং। বিচারকদের রায় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপি আনন্দ-উচ্ছাসপূর্ণ এ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি মেধা ও মননকে উজ্জীবিত রাখতে প্রয়োজন খেলাধুলা ও শরীর চর্চা। আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ক্রীড়া নৈপুণ্যের যে স্বাক্ষর দেখিয়েছে তা অনুকরণীয়।


সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×