somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে দেশীয় অর্গানিক ফল উৎসব অনুষ্ঠিত

১০ ই জুন, ২০১৪ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফল পাকাতে চারদিকে যখন বিষাক্ত কার্বাইড কিংবা ফরমালিনের ছড়াছড়ি ঠিক সেই মুহূতে তৃতীয় প্রজন্মের ভবিষ্যতমুখী ইংরেজি মাধ্যমের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (সিআইএসডি) মধুমাসে আয়োজন করল মৌসুমী ফল উৎসব বা ‘সিজনাল অর্গানিক ফ্রুটস ফেস্টিভ্যাল’। ভেজালমুক্ত দেশী ফলের স্বাদ নিতে ও নতুন প্রজন্মকে বিভিন্ন দেশীয় ফলের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে স্কুলের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহনে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে মঙ্গলবার (১০ জুন, ২০১৪) এই ফ্রুটস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিন।



স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ফলজ মেলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আম, কাঠাল, জাম, লিচু, কলা, পেঁপে, পেয়ারা, তরমুজ, জামরুল, আনারস, আতাফল, তাল, করমচা, চালতা, অরবড়ই, কামরাঙ্গা, লটকনসহ বিলুপ্তপ্রায় ও দুর্লভ প্রজাতির ২০-২৫ ধরনের ফল প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সকলকে আপ্যায়নের জন্য ফল পরিবেশন করা হয়।



কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জিএম নিজাম উদ্দিন বলেন, দেশীয় মৌসুমী ফল আমাদের চিরায়ত ঐতিহ্য যা মানুষকে প্রচুর পরিমাণ ভিটামিন ও খাদ্যপ্রাণের যোগান দেয়। কিন্তু ফরমালিনসহ মানবদেহের জন্য ক্ষতিকর বিষ মিশ্রিত করে এই ফল বাজারে বিক্রি হচ্ছে যা অত্যান্ত দু:খজনক। তিনি জানান, ভেজাল পরিহার করে দেশীয় ফলের স্বাদ আস্বাদনকারী উৎসুকদের উপচেপড়া ভিড় তাদের এই উৎসবকে শতভাগ সাফল্য এনে দিয়েছে। তিনি সবাইকে বিষযুক্ত ফল পরিহারের পাশাপাশি দেশীয় ফলের বাগান বৃদ্ধির আহ্বান জানান।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×