বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল এসোসিয়েশন গঠিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মোরশেদুল ইসলাম সভাপতি, নিজাম উদ্দিন সাধারন সম্পাদক
ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর পারষ্পরিক সম্পর্কের ভিত্তিতে শিক্ষার মান বৃদ্ধিসহ যুগোপযোগী বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার লক্ষ্যে সম্প্রতি গঠিত হয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল এসোসিয়েশন (বেমসা)। কমিটিতে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের প্রিন্সিপাল ও ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল ইসলামকে সভাপতি, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিনকে সাধারন সম্পাদক এবং সিদ্দিকস্ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান রিফাত আহমেদকে কোষাধ্যক্ষ করে ৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের চেয়ারম্যান আবদুল্লাহ, একাডেমিয়ার পরিচালক মো: কুতুবুদ্দিন, সিদ্দিকস্ ইন্টারন্যাশনাল স্কুলের নাহিদ আরিফা আলম, স্যার জন উইলসন স্কুলের ফারহানা জামান, সামারফিল্ড স্কুলের প্রিন্সিপাল আনজুম হোসেন, জুনিয়র ল্যাবরেটরি স্কুলের আসিরুদ্দিন প্রমুখ।
নবগঠিত এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জিএম নিজাম উদ্দিন জানান, এই এসোসিয়েশন দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সেলফ রেগুলেটরি বডি হিসেবে কাজ করবে। এই কমিটি শিক্ষার ওপর বিদ্যমান ভ্যাট বাতিলসহ অন্যান্য সমস্যা নিরসন এবং সরকারের নতুন পলিসি বাস্তবায়নে সহযোগিতা করবে। তিনি জানান, দেশের সকল স্কুলের মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধিতে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষক প্রশিক্ষণ প্রভৃতির সমন্বিত আয়োজন করা হবে। দেশের সকল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এসোসিয়েশনে সদস্য হতে আহবান জানানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ: ০১৭৮১০৮২৭৮৮
ইমেইল: [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।