somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আবেগীক দৃষ্টিকোণ থেকে লেখাটি পড়বার ইচ্ছা বা ধৈর্য রাখেননা- তারা বিরক্ত হলে আমি দুঃখিত না।
কারন আমি কোনো বিজ্ঞ না বা কোনো সাহিত্যিক ও না।
শুধু নিজের ভেতরের কথাগুলি কোনো পরিবর্ধন বা পরিমার্জন ছারাই তুলে ধরলাম।

আমি জানতাম- শুধু জানতামই না মনে প্রাণে বিশ্বাস ও করতাম ভালোবাসা মানুষকে - সে যতটা মানুষ তার চেয়ে বেশী মানুষ করে-, সে যতটা বিশ্বাসী তার চেয়ে বেশী বিশ্বাসী করে-, সে যতটা শালীন তার চেয়েও বেশী পরিশীলিত করে--
মানুষের চেতনার উন্মেষ, মানষিকতার অভ্যন্তরীন নীতিবোধ, পাশবিকতার বিনাশ, ধৈর্যের / সহনশীলতার নতুন সূচকীয় মাত্রা অতি দ্রুত আনতে পারে যে সত্ত্বা- তার নাম ভালোবাসা--

আমি এও জানতাম --
"ভালোবাসা" এই শব্দটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে- যাকে বা যাদেরকে ভালোবাসা যাবে- শুধু তার বা তাদের জন্য নিজের সবটুকু চাওয়াকে বিসর্জন দেবার ক্ষমতা-
নিজের পাওয়াকে প্রাধান্য দেবার কোনো সুযোগ সত্যিকারের ভালোবাসায় কোথাও নেই।

অথচ আজকাল যেন সব উল্টা জানছি- যদিও এখনও বিশ্বাস করতে শুরু করিনি।
এখন ভালোবাসার সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ভালোবাসার মানুষকে পাওয়া (বিশেষত তথাকথিত পাওয়া- অর্থাৎ বিয়ে করে জলজ্যন্ত জীবটাকে কাছে পাওয়া) ।
আর এই পাওয়ার জন্য পাগলের মত ছুটে বেড়ানো....
এমনকি রীতিমত উত্ত্যক্ত করা, সার্বক্ষণিক বিরক্ত করা।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যপার হয় তখন- যখন এই পাওয়ার তৃষ্ণাটা নেহয়েতই একতরফা হয়।

অথচ ভালোবাসা সম্পর্কে আমার পূর্বতন জানায় বা অদ্যাবধি বিশ্বাসে তা একতরফা হলে কোনো ক্ষতি ছিলো না বা নাই। বরঞ্চ অনেক ক্ষেত্রেই তা মহিমান্বিত হিসেবে বিবেচিত হবার যোগ্যতা পায়।
যদি সেই ভালোবাসার মধ্যে সত্যিকার অর্থে এই আকাংখাটুকু প্রবল থাকে যে- ''আমার প্রিয় মানুষটি ভালো থাক''।

এখন প্রশ্ন হল আমার আগের জানাটাইকি ঠিক? নাকি আমার বিশ্বাসেও পরিবর্তন দরকার?

যদি আমার বিশ্বাস ঠিক থাকে -
তাহলে প্রিও পাঠক-
ভালোবাসা দিবসের এই আগ মুহুর্তে আপনাদেরকে অনুরোধ জানাই--
দয়া করে কাওকে ভালোবেসে থাকলে এই কথাটি মনের মধ্যে রাখুন-- ''আমার প্রিয় মানুষটি ভালো থাক'' ''আমার ভালোবাসার মানুষটি ভালো থাক''
আর তাকে আত্মিকভাবে পাবার চেষ্টা করুন-
বিরক্ত করে নয় শুধু ভালোবেসে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×