এই লেখাটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা, কারও আমার সাথে মতের বিরোধ থাকতেই পারে!
পুরো স্কুল জীবনে আমি যে বিষয়টা সবচেয়ে কম পড়েছি সেটা ছিল ইসলাম ধর্ম ! যে বইটার সাইজ সবচেয়ে ছোট ছিল সেটা হল ইসলাম ধর্ম বই! যতদূর দেখেছি অন্যান্য ধর্মে বইয়ের সাইজ ও ছোট হয়! বেশিরভাগ সময়ই দেখা গেছে পরীক্ষার আগেরদিন রাতে কিংবা পরীক্ষার দুই একদিন আগে থেকে ধর্ম পড়া শুরু করতাম আর বেশিরভাগ সময়ই আমরা সবাই ভালই করে যেতাম।
এস.এস.সি তে তো ধর্মে যারা এ প্লাস মিস করত তাদের তো সেটা দূর্ভাগ্যই ধরে নিত! এমন যে ধর্ম কোন ব্যপারই না!
আমার ধর্মের ব্যপারে যতটুকু বিশ্বাস এসেছে কিংবা ধর্ম কর্ম আমি যতদূর পারি তা সম্পূর্ণ আমার পরিবার থেকে এসেছে! যেখানে অংক ইংলিশ এর মত বিষয়গুলোর শিক্ষা যেখানে আমরা পুরোপুরি বই থেকে পেয়ে থাকি! সেখানে ধর্মের বেলায় আমি তেমন কোন শিক্ষাই বই থেকে পাইনি!
কিন্তু আমি যদি আমার ধর্মের কথা বলি ধর্ম জিনিসটা অতটা ছোট নয়, বরং বলতে গেলে অনেক বড়! তাহলে ধর্মের ব্যপারে ওমন পদ্ধতি কেন? এটা কি ধর্মকে গুরূত্ব না দেওয়া নাকি ধরে নেওয়া যে আমরা ধর্ম কর্ম যা শেখার তা পরিবার থেকেই শিখে আসব?
অন্যান্য অবস্তগত জিনিসগুলোর মত ধর্ম ও একটা সামাজিক ব্যপার! আর ধর্মীয় মূল্যবোধের নৈতিক অবক্ষয়ের পেছনে ঐ শিক্ষা কতটা দায়ী সেটা দেখবার বিষয়!
আমার পদার্থবিজ্ঞান বই অতটা চিকন হলে আমি আজ যতটুকু পারি ততটুকু পারতামনা নিশ্চই! বুয়েটেও পড়তে পারতামনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


