খেলা জমে গেছে ! বি এন পি বলা যায় ট্রাম কার্ড খেলে দিল! এতদিন বি এন পি এর নেওয়া পদক্ষেপ গুলোর মাঝে একটি! ছাত্র ধর্মঘট বলে কথা!
খালেদা জিয়া বলেছিল যুবদল হবে আর হাতের পাঁচ। এবং তার কথা ধীরে ধীরে ফলতে শুরু করেছে! গুড জব!
এবং সেটা হয়ে গেল! সকল স্কুল কলেজ ভার্সিটিতে ক্লাস অফ! এদিকটায় হাত দিলে সরকারের টনক নড়বে! কিছু করতে বাধ্য হবেই! এবং করা শুরুও করে দিয়েছে!
মনিপুরী পাড়ায় এক ছাত্র হোস্টেলে কাল রাতে নাকি পুলিশ অভিযান চালায় আর সব ছাত্রকে তুলে নিয়ে যায়! মেসের মালিক পলাতক ছিলেন! পরে শুনলাম মালিক নাকি বি এন পি! ভাল কথা! ছাত্রগুলোর কি দোষ ছিল কে জানে! তাদের ছাড়াবেও কে বা কিভাবে কে জানে!
সে বিল্ডীং এর মালিকের বাসায় তার ছেলেকে পড়াতাম আজ পড়াতে গিয়ে শুনি এ কাহিনী! আর যাবনা টিউশনিতে ভাই tongue emoticon
একটু আগে পলাশীতে ককটেল ফুটল এখন মিছিল হচ্ছে!
যাই হোক খেলা জমে গেছে! গেইম অন ডুডস! পরিস্থিত ঠান্ডা হবার কোন লক্ষণ দেখছিনা! খেলা দেখে মজা পাওয়া যাবে মনে হয়! আর বরাবরের মত আমরা নিস্ক্রীয় দর্শক! যাদের দেশের রাজনীতি নিয়মিত ধর্ষণ করে!
ভয় লাগে ভাই! ভয়, স্বাধীন দেশে নির্ভীক চলার বদলে পরাধীনভাবে ভয়ে ভয়ে চলার কি যে কষ্ট তা বোঝা বড় ভার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

