আসুন একটি রূপকথার আবেগাপ্লুত গপ্য শুনি।
আরাফাত রহমান কোকো মারা যাবার পর হতবিহ্বল খালেদা জিয়াকে স্বান্তনা দেবার জন্যে এগিয়ে গেলেন মুজিব কন্যা নিজের হাতে রান্না করা খাবার নিয়ে।
মুজিব কন্যা তাকে বুকে জড়িয়ে স্বান্তনা দিতে লাগলেন। কেঁদেকেটে মুজিবকন্যার শাড়ির আঁচল ভিজিয়ে ফেললেন জিয়াপত্নী।
পুত্রশোকে অনাহারে থাকা বেগম জিয়াকে নিজ হাতে তুলে খাওয়ালেন হাসিনা।
এসব কিছু টেলিভিশনে সরাসরি সম্প্রচার হল। দেশের মানুষ হতবাক। শীতকালে শালের নিচে লুকিয়ে রাখা পেট্রোল বোমা অস্ত্র নিয়ে কেঁদেকেটে ফেলল সন্ত্রাসীরা। দেশের মানুষ হতবাক,নির্বাক।পুরো বিশ্ব অবাক!
দেশে এক শান্তির সাম্যাবস্থা বিরাজ করতে লাগল।
হ্যাঁ রূপ কথা ছিল বটে কিন্তু সত্যিই যদি এমন হত??
আচ্ছা শুনেছি মায়েদের মন নরম হয়। দুই নেত্রীই তো মা। তারা সবসময় এমন ধ্বংসজজ্ঞ পছন্দ করে কেন?
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





