ইশার নামাযের সময় সিজদাহ থেকে ওঠার সময় ভাবছিলেন তার বয়স বুঝি বেড়ে গেছে উঠতে কষ্ট হয়, আবার কদিন ধরে কি যেন হয়েছে, আশেপাশে অদ্ভুত সব জিনিস দেখেন, ভয়াবহ জিনিস দেখেন, মরা মানুষ!
সেদিন ঘুমোচ্ছিলেন, হঠাৎ
-মা, ওমা, মা.................
-কে? কে?
-মা আমি
-কে? তারেক তো বিদেশে
-মা আমি কোকো, আমারে ভুলে গেছেন?
-তুই না মারা গেলি?
-মা আবার আসছি, ভাল করছিনা?
-না, এমনে আসবিনা, ভয় লাগেতো।
-মা, পরীক্ষার সময় ও নাকি হরতাল? আমার এক বন্ধুর ছেলে ছিল মেট্রিক দিবে, পরীক্ষার সময় হরতাল না দিলে হয়না? বাচ্চাদের দোষ কি?
-দোষ আছে, এগুলা শিক্ষিত হয়ে হয়ে বেয়াদপ হয়, শিক্ষিত না হলে বেয়াদপ হবেনা, দেশ থেকে পড়ালেখা ঊঠায় দিতে পারলে সবচেয়ে ভাল হইত,বেয়াদপের দল সব। আর কোন কথা বলবিনা, এই কারণেই আসছিলি?
-জী মা, আর আপনি ভাল আছেন? বাতের ব্যথাটা সাড়ছে?
-নারে, বড় কষ্ট, আসছিস যখন আমার মাথাটা একটু টিপে দিয়ে যা, আর যাওয়ার সময় এক গ্লাস পানি ঢেলে দিয়ে যাস। আর শুন তোর বাবাকে একটু আসতে বলবি, অনেক দিন তার সাথে কথা হয়না, তার সাথে কথা বলব একটু। জরুরি প্রয়োজন বলিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





