মানুষটাকে কত করে বললাম, ধর্ম-কর্ম কিছু কর! না তিনি পরমাণু বিজ্ঞানী, আধপাগল অবস্থায়ই মরলেন। আহা! মানুষটা খেজুরের রসের পায়েস খুব পছন্দ করতেন। আজকে খেজুরের রসের পায়েস খাওয়া যায়। কিন্তু এদিকে সকিনার মা আজকেও আসেনি। এমনি জ্বালায় বাঁচিনা তার উপর যদি কাজের বুয়া না আসে কেমন লাগে!
ইশার আযান দিল। নামাযটা পড়ে আসি। আজকে খাছ দিলে দেশের মানুষের জন্যে দোয়া করতে হবে। ঐ সুন্দরীর জ্বালায় বাঁচিনা। নিজে ঘরে বসে রূপচর্চা করে আর খালি হরতাল ডাকে। ফাজলামোরও সীমা থাকা উচিত। পারলে আমার বাসার সামনে একটা ককটেল ফুটাক, দেখি সাহস কেমন!
আর আমার ছেলের কথা নাই বা বলি! সে নাকি প্রযুক্তিবিদ। কালকে দেখলাম কে বুয়েটের সাইট হ্যাক করল। এমন কিছু করতে পারলে বুঝতাম সে প্রযুক্তিবিদ। খালি কথায় চ্যাটাং চ্যাটাং।
নামায পড়ে একটু ফেসবুকে বসতে হবে। ফেসবুকে বসেও শান্তি নাই। পোলাপান জ্বালায় খালি। মোবাইল নাম্বার চায় শুরুতেই, আরে বাবা কয়েকটা দিন চ্যাট কর, তারপর মোবাইল নাম্বার চা! বোকার দল। আজকে দেখি পিকাসায় এডিট করা ছবিটা দিতে হবে আপ্লোড।
আযান দিয়ে দিল, এখনও গরম পানি দেয়না কেন?
সকিনার মা! ও সকিনার মাহ!
ধুর সকিনার মা তো আজকে আসেনি, নিজের পানি নিজেই গরম করে আনি, যাই। খোদা হাফেয!
Like · · Share

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





