ফলো আপ-
সেই ছেলেটা গৃহবন্দী থেকেই পড়তে থাকে। রেজাল্ট খুবই ঈর্ষণীয়। রুটিন করে মা পড়তে বসায়। সে পড়ে, বাইরে বের হয়না। কোন আড্ডাবাজিতে নেই। তার পাড়া প্রতিবেশীরাও তাকে লক্ষ্মী ছেলে হিসেবে জানে। তার মাকে যখন তারা বলে, "ভাবী আপনার ছেলে এত লক্ষ্মী। তখন তার মার গর্ব হয়।
কিন্তু তখন তার গর্ব হয়না। দুঃখ হয়। প্রতিদিন রাতে সে যখন ঘুমোতে যায় সে ভাবে তার জীবনে কি আছে? পড়ালেখা ছাড়া। পড়ালেখা ছাড়া সে কি পারে? না কিছুই পারেনা। সে ভাবে তার কি কোন ভাল বন্ধু আছে যাকে সে তার গোপণ কথাগুলো বলতে পারবে? না নেই, তার আসলে ভাল বন্ধুর দরকার হয়না। তার যে কোন গোপণ কথাই নেই।
বয়ঃসন্ধির ব্যপারগুলোও সে জানেনা! মাঝে মাঝে বিপাকে পড়ে।
বাহিরের দুনিয়ার ব্যপারগুলো সে বোঝেনা। তার বোঝার সামর্থ্য হয়না। বইয়ের মাঝেই তার জীবন বৃত্তের পরিধি!
সে একবার এক মেয়েকে পছন্দ করেছিল। বন্ধুহীন বালক মাকে গিয়েই বলেছিল। বিনিময়ে কয়েকটা চড় থাপ্পড় খেয়ে ফিরে এসেছিল। সে মাঝে মাঝে ভাবে জীবনটা কার? তার না মায়ের। তার মা তার ভেতরে আত্মশ্লাঘা ঢুকিয়ে দিয়েছে। তাকে স্কুলের বন্ধুবান্ধব সহ্য করেনা।
যাই হোক বই মুখস্থ করে টরে ভাল রেজাল্ট করে বিশ্ববিদ্যালয়ে আসে।
এসেই পড়ে বিপাকে, কারও সাথেই তার মানসিকতার মিলছেনা। অন্যদের মাঝে তার নিজেকে এলিয়েন মনে হয়।
সবাই যখন মজা করে নিজেকে তখন বোকা মনে হয়। হা হয়ে তাকিয়ে থাকে। তার কথা শুনলে সবাই হাসে। সে কারও কথা ধরতে পারেনা।
সে হতাশ হয়ে পড়ে। এত এত পড়ালেখা মুখস্থ করতে পারেনা। বন্ধুশূন্য জীবন তার আর ভাল লাগেনা। বন্ধুও বানাতে পারেনা। মাকেও তো আর দোষ দেওয়া যায়না। মা আছে দিব্যি ভাল। আমার ছেলে অমুক জায়গায় পড়ে এমন ভাব নিয়ে।
তার কণ্ঠে সেই গানটা অকারণেই বাজে
give me some sunshine,
give me some rain,
give me another chance
i wanna grow up once again!
তার কাছে মনে হয় জীবনে সফল হবার চেয়ে সুখী হওয়াই অধিক কর্তব্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





