নোয়াখালী নাম করনের সূত্রপাত
০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন পূর্বে আমার এক বন্ধু ছোট খাট এক চাকুরির ইন্টারভিউ দিতে গিয়ে এমন এক প্রশ্নের সম্মুখিন হল যার, উত্তর তার জানা ছিল না। একটু ভেবে যখন সে বলতে গেল স্যার ভু.....লে গেছি। শুধু ‘ভু’ পর্যন্ত বলা শেষ না হতেই স্যার সাথে সাথে বললেন হ্যা ঠিক আছে তো, ‘ভুলুয়া’। চাকরিটা তার হয়েছে, মজার বেপার হল প্রশ্নটা ছিল নোয়াখালীর পূর্ব নাম কি? এখন সে মাঝে মধ্যে কৌতুক করে বলে- দেখলি আমরা এমন এক জেলায় বাস করি যেখানে উত্তর ভুলে গেলেও ঐটাই উত্তর হয়।
কিন্তু এই ভুলুয়া থেকে ভুলে কীভাবে যে নোয়াখালী হয়ে গেল, তার একটা ইতিহাস জেনে নিই । পনেরশ শতকের শেষের দিকে ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহ ভাবে প্লাবিত হয়। এতে ফসলি জমি, ঘরবাড়ি গৃহপালিত পশু পাখির ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই অবস্থা থেকে পরিত্রানের জন্য উপায় হিসেবে ১৬৬০ সালে সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে একটি বিশাল খাল খনন করা হয়। যা পানি প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ‘নোয়া’ (নতুন) ‘খাল’ বলা হত। এর পরিপেক্ষিতে কালের বিবর্তনে ‘ভুলুয়া’ নামটি পরিবর্তিত হয়ে ১৬৬৮ সালে নোয়াখালী নামে পরিচিত লাভ করে। পরে ১৭২১ খ্রিষ্টাব্দে ইংরেজ সরকার ভুলুয়ার নাম পরিবর্তন করে
নোয়াখালী নামকরণ করেন।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯
কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।
বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন...
...বাকিটুকু পড়ুন
তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্ভে ভরে ওঠবে বাবা মায়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২
মূল্যটা খুব কম দিইনি...
দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪
বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন