যারা বাংলাদেশে আছেন তাঁরা হয়তো ভাবেন বিদেশ না জানি কত সুখের ,
বিদেশ গেলেই মনে হয় টাকার পাহাড় বা টাকার গাছ লাগানো , যেন
পাহাড় থেকে কুড়িয়ে আর গাছ থেকে ছিরে বস্তায় ভরে দেশে পাঠায় ।
আর বাড়ীতে ছোট ভাই বা যারা আছে তাঁরা ভাল ভাল পোশাক পরিধান করে
চোখে সানগ্লাস লাগিয়ে স্টাইল মেরে ঘুরেন ,আর ভাবেন মাস শেষ হলে তো
আবার টাকা আসবেই । কিন্তু কেউ কি কখনো খোঁজ নিয়েছেন ? আপনার ভাই
অথবা বাবা বিদেশে কি কাজ করে টাকা কামাই করে ।
কি করতে হয় এদেশে ? কয়েক দিন পর আসিতেছে ইদুল-ফিতর হাজার
টাকার নতুন কাপড় কিনবেন , নতুন দামি মোবাইল কিনবেন বিদেশের টাকা দিয়ে । এই টাকা কামাই করার জন্য যে কত অত্যাচারের শিকার হতে হয় তা মনে হয় আপনারা কেউ জানেন না । আজ আপনাদের মুখে এক মুঠো ভাত দেবার জন্য কত লাথি কত মাইর আমাদের খেতে হয় । এবং কি চুরি পর্যন্ত করতে হয়ে সংসারের চাহিদা মেঠাতে ।
এদেশের মানুষ আমাদের সাথে কি ব্যাবহার করে , তার পরেও থাকতে হয় আর্থিক অভাব অন্ঠনের কারণে । এমনো লোক আছে ম্যাচ খরচ পর্যন্ত হাতে থাকেনা । দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পার হয়ে যাচ্ছে , দেশে যেতে পারছে না টাকার অভাবে ।
সারা দিন অজস্র রোদে পুড়ে হাজারও বালু খেয়ে অনাবরত শ্রম দিয়ে যাচ্ছে।শুধু আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য।একবারও কি সেই মানুষটির কথা আপনারা ভাবেন।সে জীবন যোদ্ধা কেমন আছে? কি খাচ্ছে?
না আপনারা তার কথা ভাবার মত সময় পাচ্ছেন না। কারন আপনারা সারাক্ষন ফেইজবুকের নেশায় নিজেকে ডুবিয়ে রাখছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



