“” ভাইয়ের লোক নয় , জনগনের সেবক হতে চাই “”
১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক সময় রাজনীতির মূল উদ্দিশ্য ছিল মানুষের সেবা করা । শোষণ থেকে অসহায়দের কে মুক্তির লক্ষ্যে কাজ করা । অতিতে ফিরে তাকালে দেখতে পাবো , সেসব মহান রাজনীতিকের ছবি , যারা আমাদের এ দেশ , এ দেশের মানুষের জন্য জীবনের মূল্যবান সময় অকাতরে ব্যয় করে গেছেন । ব্যক্তিস্বার্থ তাদের কাছে কখনো প্রাধান্য পায়নি । প্রতিপক্ষকে জব্দ বা পরাজিত করতে কেউ কেউ হয়তো কোন কোন সময় কূটচাল চেলেছেন । কিন্তু প্রতিদ্বন্দ্বীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বা হত্যা করে পথের কাঁটা সরিয়ে দেওয়ার মত ঘৃন্য পন্থা কেউই অবলম্বন করেননি । বরং এমনও দৃষ্টান্ত আছে , পরস্পর ঘোরতর বিরোধিতার লিপ্ত দুই রাজনৈতিক দলের নেতারা কোন উপলক্ষ্যে একত্রিত হয়ে মেতে উঠেছেন হাসি –ঠাট্রায় , খোশগল্পে ।
কিন্তু এখন সে অবস্থা নেই । এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা হয়ে উঠেছে শত্রুতা । এখন আর কেউ কারো প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ নয় , দুশমন । সে শত্রু’কে সমূলে বিনাশ করে নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য হত্যা করতেও দ্বিধা করেন না । কাজের মধ্যমে জনগনের মন জয় করে প্রভাব বিস্তারের চিন্তা এখন অনেকের মধ্যেই নেই । এর পরিবর্তে দুর্বৃত্ত পুষে নিজের শক্তি বৃদ্ধিকেই কেউ কেউ উত্তম পন্থা বলে বিবেচনা করে । তাদের কাছে সাধারণ মানুষ বা দলের নেতাকর্মীর চেয়ে সন্ত্রাসী মাস্তানের কদর একটু বেশি । রাজনৈতিক অঙ্গনে এ প্রবণতা এখন এতোটাই প্রকট আকার ধারণ করছে যে , সেখানে ভালো মানুষ খুঁজতে গেলে হতাশ হতে হয় ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন