somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরনো বইয়ের ভাঁজে এক টুকরো চিঠি

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এসএসসি পরীক্ষার পর এলাকার এক বড় ভাইয়ার ছোট বোন আমার পুরনো বইগুলো চেয়ে নেয়। ওদের নতুন বইতে নাকি সবকিছু অনেক সংক্ষেপ করে লেখা। আমি খুশি মনে ওকে আমার সব বই দিয়ে দেই।

অনেকদিন পর আজ বাসস্ট্যান্ডে ওর সাথে দেখা। হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসেই বলতেছে,
'ভাইয়া, কই থাকেন আপনি? আজকে কতদিন ধরে আমি আপনাকে খুঁজতেছি জানেন?'
আমি অবাক হয়ে বললাম, 'কেন? কি হইছে?'
'আপনাকে একটা জিনিস দেয়ার ছিল।' বলেই ও ওর ব্যাগের ভিতর কিছু একটা খুঁজতে লাগলো। একটু পরেই ও আমার হাতে ভাজ করা একটা কাগজ ধরিয়ে দিল।
আমি অনেকটা অবাক হয়ে বললাম, 'এইটা কি?'
'পড়েই দেখেন।' ওর মুখে দুষ্ট একটা হাসি।

আমি ভাজ খুলে কাগজটায় চোখ বুলিয়ে যেন আকাশ থেকে পড়লাম। গুটিগুটি অক্ষরে লেখা একটা প্রেমপত্র!
আমি কাগজ থেকে চোখ তুলে ওর দিকে তাকালাম। মেয়েটা এখনো জ্বলজ্বলে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আবার কাগজে মনোযোগ দিলাম। নাহ, কোন ভুল নেই। আমাকে উদ্দেশ্য করেই লেখা।
ভাবতে অবাক লাগে, এইতো সেইদিন এই মেয়েকে হাফপ্যান্ট আর ফ্রক পড়ে আইসক্রিম খেতে দেখেছি। আর আজ এই মেয়ে আমাকে প্রেমপত্র দিচ্ছে!!

'ভাইয়া, পড়ছেন পুরাটা?'
ওর কথায় ভাবনায় ছেদ পড়লো। আমি বললাম,
'হ্যাঁ, পড়ছি। কিন্তু মিতু তুমি অনেক ছোট এখনো। তাছাড়া তোমার ভাইয়াকে আমরা সবাই অনেক শ্রদ্ধা করি . . .
ও খিলখিল করে হেসে আমাকে থামিয়ে দিয়ে বললো, 'ভাইয়া, আমাকে একটু বলতে দেন প্লিজ...। এই কাগজটা আমি আপনার ফিজিক্স বইয়ের ভিতরে পাইছি।'
'আপনি তো এক বোকা আছেন মেয়েটাকে চোখের সামনে দেখেও কিছু বুঝলেন না। আর মেয়েটা আরেক বোকা। আরে প্রেমপত্র দিবি তো সরাসরি হাতে দে। বইয়ের ভিতরে ঢুকায়া দিছিস - ছেলেরা কি জীবনে বই নিয়া বসে নাকি??'

এইদিকে আমার তো প্রায় আকাশ থেকে পড়া অবস্থা। আমি ভাবতেছি কোন মেয়ে এই প্রেমপত্র দিতে পারে। কাউকে দেখে তো কখনো এমন মনে হয় নাই আর ফিজিক্স বই তো কম পড়ি নাই। কখনো এই কাগজ চোখে পড়লো না কেন?

মিতুর কথায় বাস্তবে ফিরলাম, 'আচ্ছা ভাইয়া, আপনার জিনিস আপনি রাখেন আমি বরং আজকে যাই। আর বই পড়ার সময় কোন পেজ মিস দিয়েন না। বলা তো যায় না কোন পেজে কি অপেক্ষা করতেছে '
কথাগুলো বলেই ও একটা হাসি দিয়ে চলে গেল।
আর আমি প্রথমবারের মতো অবাক হয়ে লক্ষ্য করলাম আঁকাবাঁকা দাঁতে মিতুর হাসিটা অসম্ভব সুন্দর!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×