somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোলের শিশু বিক্রি করা মা-বাবার খোঁজ মিলেছে হাকিমপুর (দিনাজপুর)

১১ ই জুন, ২০১৩ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামে (চুড়িপট্টি) কোলের শিশু ফিরোজকে বিক্রি করার দুই দিন পর আজ সোমবার তার মাদকাসক্ত মা-বাবার খোঁজ পাওয়া গেছে।
আজ সকালে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় ফিরোজের বাবা মহসিন চৌধুরী (৪৫) ও মা ফিরোজা বেগমের (২৬) খোঁজ পাওয়া যায়। গত শনিবার বিকেলে ওই মাদকাসক্ত মা-বাবা নেশার টাকা জোগাড় করতে না পেরে এক হাজার ১০১ টাকা ও দুটি শাড়ির বিনিময়ে এক হিজড়ার কাছে কোলের শিশু ফিরোজকে বিক্রি করে দেন। তাঁদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর গ্রামে।
ফিরোজের বাবা মহসিন চৌধুরী বলেন, ‘দুই বছর আগে পার্বতীপুরে প্রতিবেশী আরিফের সঙ্গে সখ্য গড়ে ওঠে। কিছুদিন পরই আরিফের পাল্লায় পড়ে হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ি। আরিফ যে হেরোইনসহ অনেক নেশা করত, তা আগে বুঝতে পারিনি। যখন বুঝলাম, তখন আর ফিরে আসার পথ নেই। আমার পাশাপাশি স্ত্রী ফিরোজাও হেরোইন নেওয়া শুরু করে। আমরা দুজনই হেরোইনের কঠিন নেশায় আসক্ত হয়ে পড়ি।’
মহসিন আরও বলেন, ‘স্ত্রী ফিরোজা বেগমসহ প্রতিদিন হিলি সীমান্তের এপারে-ওপারে প্লাস্টিক ও কাচের বোতল, ভাঙাচোরা লোহা খুঁজে এনে তা স্থানীয় বাজারে বিক্রি করি। এতে আমরা দুই-তিন শ টাকা রোজগার করি। আবার কোনোদিন ১০০ টাকাও হয় না। কখনো স্ত্রী ফিরোজা কোলের ছেলেকে নিয়ে এলাকায় ভিক্ষা করে কামাই করে। এভাবে চলতে চলতে যেখানে রাত হয়, সেখানেই ঘুমিয়ে পড়ি। প্রতিদিন সকালে ও বিকেলে হেরোইন খেতে ২০০ টাকা লাগে।’ চুড়িপট্টির কিছু বাড়ি থেকে হেরোইন কিনে খান বলেও জানান তাঁরা।
ওই শিশুর মা ফিরোজা বেগম বলেন, ‘ছয় বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমাদের জীবন ভালোই কাটছিল। স্বামী হেরোইনে আসক্ত হয়ে পড়লে আমিও অসহায় হয়ে হেরোইন নেওয়া শুরু করি। কয়েক দিন ধরে দুজনই নেশার টাকা জোগাড় করতে পারছিলাম না। তাই নেশার তাড়নায় কিছু টাকা নিয়ে কোলের সন্তানকে হিজড়া দুলালির কাছে বিক্রি করি। নেশার জ্বালায় কী করেছি, জানি না। এখন আমাদের ছেলেকে ফেরত চাই।’
মধ্য বাসুদেব গ্রামের হিজড়া দুলালি বলেন, ‘তাঁরা হেরোইন খাওয়ার টাকা না পেয়ে আমার কাছে বাচ্চাটি এক হাজার ১০১ টাকা ও দুটি শাড়ির বিনিময়ে বিক্রি করেন। আমার বড় বোনের কোনো ছেলেমেয়ে না থাকায় আমি বাচ্চাটি কিনে নিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শিশুটির মা-বাবার খোঁজ পাওয়া গেছে। তাঁরা দুজনই হেরোইনে আসক্ত। কেন তাঁরা বাচ্চা বিক্রি করেছেন, তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রোববার ওই হিজড়ার কাছ থেকে বাচ্চাটি উদ্ধার করে স্থানীয় এক নিঃসন্তান দম্পতিকে আপাতত লালন-পালনের জন্য দেওয়া হয়েছে। তবে বাচ্চার মা-বাবা মাদকাসক্ত হওয়ায় অন্য কোথাও তাকে লালন-পালনের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আজ ‘প্রথম আলো’তে ‘মাদক কিনতে কোলের শিশুকে বিক্রি করলেন মাদকাসক্ত বাবা-মা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়
View this link View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার-দেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল কেন গুরুত্বপূর্ণ

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে জুন, ২০২৬ সকাল ১১:২৭



ব্যক্তিগতভাবে আমি কাউকে টাকা ধার দেওয়ার পক্ষপাতী নই। কারণ বাস্তব অভিজ্ঞতায় দেখা যায়, ধার দেওয়া টাকা সময়মতো বা সম্পূর্ণ ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই কম থাকে। বর্তমানে প্রয়োজনীয় অর্থের জন্য... ...বাকিটুকু পড়ুন

অনশন আপডেট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:০৭

আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তির দাবীতে ১ ঘণ্টা অবস্থান কর্মসূচি করার লক্ষ্য স্থাপন করেছি। এই ১ ঘণ্টা আমি কোন খাবার বা পানীয় গ্রহণ করবো না।... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×