somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্যাপ্টেন জুলিয়াস
আমি তাদের দলের যারা হাজার বার "আমি অমুক, আমি তমুক" বলে চিৎকার করলেও কেউ চিনবেনা, কেউ হয়তো চিনে ফেললেও একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিজের মত ব্যাস্ত হয়ে পড়বে। ব্যাস্ত নগরীর মাঝে পিঁপড়ার মত ক্ষুদ্র যে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়, আমি তাদের একজন।

অপ্সরী ও ইন্দ্রের গল্প

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মফস্বলের শহর ছেড়ে যাদুর শহর ঢাকায় পাড়ি জমালো অপ্সরী। ভর্তি হলো বিশ্ববিদ্যালয়ে। নতুন ক্যাম্পাস, প্রথম বর্ষ, সবই স্বপ্ন স্বপ্ন লাগে। তবু মনের এক কোনে ভিষন্নতা, সবার সাথে কোথায় যেন তার মিলেনা। দেখতে দেখতে সবার অনেক বন্ধু হয়ে গেলো, তার কেউ নেই। সবকটা সার্কেলে সে কিছুটা দুধভাতের মত। থেকেও নেই। রঙ্গীন ক্যাম্পাসে তার কেউ থেকেও নেই। তবে হ্যা, আছে একজন ইন্দ্র। প্রতিদিন ক্লাসে যাবার ফাকে ঝাঁকড়া চুলের প্রানবন্ত ছেলেটিকে দুর থেকে দেখে সে। সারাদিন আড্ডা, গান, হাসাহাসি এসবেই দিন কেটে যায়। সামনে সামনি দাড়িয়ে কথা বলার তীব্র ইচ্ছে হলেও বলা হয়না। অপ্সরী একদিন এগিয়ে গেলো। ইন্দ্র তখন আড্ডায় ব্যাস্ত। এতো হাসতে পারে ছেলেটা! ডাকার সময় তার বন্ধুরা কেমন দুষ্টু চোখে তাকাচ্ছিলো......

মাস দুয়েক পর।
ইন্দ্রের হাত ধরে ওভারব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে চাদ দেখছে অপ্সরী। অজানা এক সুখে ভাসছে দুজনে। ইন্দ্রের হাত টেনে জড়িয়ে ধরে দাড়ালো অপ্সরী, চাদের আলো এসে পড়েছে চোখে। মনে হলো এমন কিছু সুখী মুহুর্তের জন্যই বুঝি জীবন সুখী হয়। তাদের প্রতিদিনই কেটে যায় এমন কিছু সুখী মুহুর্ত দিয়ে...

আরও মাস দুয়েক পর।
প্রানবন্ত ছেলেটি কেমন যেন চুপষে এলো। হাসি হাসি মুখটিতে কিসের যেন চিন্তা! অপ্সরী হঠাত কেমন হয়ে যাচ্ছে। অপ্সরী কদিনের মাঝেই বুঝতে পারলো আড্ডাবাজ এ ছেলেটি আর যাই হোক ভালো প্রেমিক না। সারাদিন থাকে বন্ধু নিয়ে, আড্ডা নিয়ে, গানের আসর নিয়ে। তার দিকে ওর সময় নেই। আরো কিছুদিন পর মনে হলো এতদিন থেকে সে যেই অনুভুতিগুলো পেতো তা আর সে পাচ্ছেনা।
অথচ সে বিশ্বাস করে মনে প্রানেই তার ইন্দ্রকে ভালোবাসতো। কিন্তু এখন কেন জানি আর কিছুই লাগেনা। বেচারা ইন্দ্র এতদিনে ভালোবেসে ফেলেছে। আড্ডাবাজি ছেড়ে সারাদিন ঘুরে বেড়ায় অপ্সরীর পিছু। কিন্তু ততদিনে কতো দেরী হয়ে গেলো। প্রতিদিনের একটু একটু করে জমে থাকা অভিমান জমা হতে হতে একসময় বিষ্পোরিত হলো, অপ্সরী আর তাকে চায়না। অপ্সরীও ধীরে ধীরে বুঝতে পারলো, হঠাৎ তার মধ্যে কত পরিবর্তন। আসলে হয়তো সে ইন্দ্রকে ভালোই বাসেনি। হয়তো তার একাকিত্বের সেই সময়গুলোতে ইন্দ্রকে পেয়ে মনে হয়েছিলো ভালোবাসে, আসলে তা ভালোবাসা ছিলোনা। কিন্তু....

আরাও কিছুদিন পর।
ইন্দ্র বুঝতে পেরেছে অপ্সরী তাকে আর চাইছেনা। এতে সে অপ্সরীকে কোন দোষ দিতে পারছেনা। নীরবে নিভৃতে দিন কেটে যায় তার। বুকের ঠিক বাম পাশটায় কেমন জানি ব্যাথা লাগে তার। অপ্সরীর সাথে কাটানো প্রতিটি মুহুর্ত তাকে খুবলে খুবলে খায়। আর একটিবার যদি সে ফিরে পেতো তবে জীবনের সবটা ফেলে শুধু তাকেই ভালোবেসে যেতো। দিন যায়, কতো জোস্নাভরা রাত যায় তবু অপ্সরী আর আসেনা। গলা পর্যন্ত কি যেন আটকে থাকে ইন্দ্রের, চিরহাস্য ছেলেটি এখন কতো সহজে কেদে উঠে। প্রেম তাকে কাদতে শিখিয়েছে। তবু
এই কান্নার মাঝেও সুখ খুজে বেড়ায়। অপ্সরীকে সে ভালোবাসেতো, তাই!
ভালোবাসার মানুষ কখনো হারায় না...
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×