somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুদের মধ্যে ঝামেলার সহজ সমাধান

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈনন্দিন জীবনে অনেক ঘটনা ঘটে যার জন্য বন্ধুদের মধ্যে অনেক ঝামেলার সৃষ্টি হয়। ঝামেলা খুব বড় আকারের না হওয়া সত্বেও অনেকে তার সমাধান করতে পারে না। একটু সাবধান হলে আপনি আপনার কাছের বন্ধুর বা বন্ধুদের সাথে ঝামেলার (যদি হয়ে থাকে) সমাধান করতে পারবেন।


তো সমাধানের জন্য যা করা যেতে পারেঃ

যার সাথে সমস্যা হয়েছে তাকে প্রথমে বলুন আপনি আপনাদের বন্ধুত্ব ধরে রাখতে চান। সমস্যা কি বের করুনঃ হঠাৎ করে তো নিশ্চই ঝামেলার সৃষ্টি হয় নি। তাই প্রথমেই ভাবুন কেন ঝামেলা/ঝগড়া হয়েছে। সমস্যার কারণ আপনি নাকি তা বেশি করে ভেবে দেখুন।


ভুল যদি একতরফা আপনার হয়ে থাকেঃ

এক্ষেত্রে আপনার উচিত হবে ভুল শুধরে বন্ধুর কাছে ক্ষমা চাওয়া। সামনাসামনি ক্ষমা না চাইতে পারলে তাকে এসএমএস পাঠান যে যা হয়েছে তার জন্য আপনি দুঃখিত। এছাড়া তাকে তার পছন্দের ফুল বা চকোলেট পাঠাতে পারেন একটি নোটের সাথে(যেখানে লেখা থাকবে বন্ধু হিসেবে সে অতুলনীয় ও অপূরণীয়)। নোটেই ক্ষমা চেয়ে নিতে পারেন।


ভুল যদি বন্ধুর হয়ে থাকেঃ

বন্ধুকে ভুল শুধরানোর জন্য সময় দিন। যদি দেখেন তাও বন্ধুটি ফিরে আসেনি বা তার ভুলের জন্য ক্ষমা চায়নি তাহলে ক্ষেপে যাবেন না ও তাকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে জোর দিবেন না। যদি সে ক্ষমা চেত তাহলে আপনার তাকে বলা লাগত না, সে নিজে থেকেই এগিয়ে আসত। প্রয়োজন হলে তার ভুলের জন্য আপনিই ক্ষমা চান। এতে সে নিজের ভুল বুঝতে পারে। মনে ক্ষোভ রেখে যেন আবার ক্ষমা চেয়ে না বসেন সেদিকে খেয়াল রাখবেন। নিজেকে বুঝিয়ে শান্ত হয়েই ক্ষমা চাইবেন।


বানিয়ে কথা বলবেন নাঃ

বন্ধুর রাগ ভাঙ্গানোর জন্য এমন কিছু বলবেন না যা আপনি মন থেকে মানেন না। নিজেকে সংযত রাখুন।


ভুল দুই পক্ষেরই হয়ে থাকলেঃ

একটি ভালো সময় ও জায়গা ঠিক করে সবাই মিলে বসুন ও আলোচনা করুন কার কি সমস্যা। আপনি কি কারণে কষ্ট পেয়েছেন বা রেগেছেন তা বন্ধুদের জানান ও ঠিক একই ভাবে বন্ধুদের কাছ থেকে শুনুন আপনার কোন আচরণে তারা কষ্ট পেয়েছে। পারলে সেই সময়ই ক্ষমা চেয়ে সমস্যা মিটমাট করার চেষ্টা করুন ও তাদের বোঝান তারা যেন তাদের ভুলগুলোর পুনরাবৃত্তি না করে। যদি দেখেন তারা এমন কিছু বলেছে যা আপনার ভালো লাগে নি বা আপনাকে লজ্জা দেবার জন্য কিছু বলেছে তাহলে রেগে যাবেন না বা তাদের উলটো কোন খারাপ কথা শুনিয়ে দিবেন না। এতে ঝামেলা বাড়বে। সেই সময় আপনার উচিত হবে চুপ করে সেখান থেকে উঠে যাওয়া। মনে রাখবেন জোর করে সমাধান আদায় করা যায় না।

একটি নতুন ভালো বন্ধু আছে ভান করে আপনার সবচেয়ে ভালো বন্ধুকে ঈর্ষান্বিত করার চেষ্টা করবেন না। তার কাছে ক্ষমা চাওয়ার সময় লক্ষ্য রাখবেন তার যেন মনে না হয় আপনি তার কাছে ক্ষমা চেয়ে তাকেই দোষারোপ করছেন।

যদি আপনার মনে হয় আপনাদের মধ্যে অবস্থা খুবই খারাপ তাহলে বিরতি নিন। আর আপনার বন্ধু যদি আপনাকে বলে দেয় বা তার আচরণ থেকে মনে হয় সে বন্ধুত্ব রাখবে না তাহলে বুঝবেন ঝামেলা ঠিক করা যাবে না এবং ভবিষ্যতের জন্য এটিই ভালো হবে। যেই ঝামেলা ঠিক করার জন্য আপনি এত চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টার সিকি অংশ তো আপনার বন্ধুরও করতে হবে। যে আপনার প্রচেষ্টার মর্ম উপলব্ধি করতে পারে না মনে রাখবেন সে আপনার বন্ধু হওয়ারও যোগ্য নয়। ব্যাস এভাবে চেষ্টা করলে আপনার বন্ধু যদি আপনাকে আপন ভেবে থাকে তাহলে আপনাদের ঝামেলা ঠিক হয়ে যাবে।

মনে রাখবেন ঝামেলা বড় ধরণের হয়ে থাকলে তা ঠিক হওয়ার সাথে সাথেই পরিস্থিতি আগের মত হয়ে যাবে না। এর জন্য সময় লাগবে। কিছু খারাপ লাগা থেকে যেতে পারে। এর জন্য মন খারাপ করে বসে থাকবেন না। অতীত ভুলে নতুন করে আগানোর চেষ্টা করবেন। বন্ধুরা মিলে কোন মজার কার্যকলাপ প্ল্যান করুন। আর একটি কথা, পরিস্থিতি আগের মত হওয়ার পরে যে কারণে ঝামেলা হয়েছে তা আবার তুলে ধরবেন না তার সামনে। এতে তার খারাপ লাগতে পারে।

শুভকামনা রইল আপনার ও আপনার বন্ধুদের জন্য।

সুত্রঃ অনলাইন খবর ডটকম
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×