চশমার ভিতর দিয়েও চোখ দ্যাখা যায়
যদি তুমি দেখতে জানো
জানো তো সকলে সবকিছু বুঝে না
কেউকেউ বুঝে
বলো, বুঝাটা কি গাধামি?
যখন ছাগেরা সিংহ
আর সিংহরা শীতল
কিংবা ততোধিক প্রচারমুখি
বা সরকারের কাছিকাছি
আর আমাদের এইসব তথাকথিত লৌকিকতা
পানশে হয়ে আসে
আমাদের ভণিতাগুলি ভেঙে পড়ে
শালুকবনে হলুদরঙে আমাদের
দিনযাপন ছোটছোট গলিতে খেই
হারায়, অথচ সারাদিন বড় রাস্তায় ছুটে চলে
ক্লানতিহিন ছোটছোট গাড়ি,
যা ছিল আমাদের প্রকল্পের বাইরে
মিথ্যা বলে যেতে হয় বহুকালধরে
মিথ্যারাই তো আমাদের বাচায়ে রাখে
আহা !
আমাদের বেচঈন বেচে থাকা!
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



