মাথাটা খালিখালি লাগে, আর কিছু না
রাজনৈতিক সরকার না থাকলে দেশে
প্রভাতফেরির মতো জোশ হারায়
খাওয়ার পরও খিদা জাগায়
রোশনাই রেশনলাইন
খাদ্যকণার বিমূঢ় অবগাহন
গাছের পাতায় কুয়াশার চির
উৎচ্ছেদ ক্লান্ত জনপথিক নীড়
লুটায় আর লুঠ হয়
মানবীয় প্রগতি
শব্দের কাছে ভাষা য্যামন লুঠ হয়
প্রেমের কাছে প্রমিকা য্যামন ধর্ষিত হয়
স্বপ্নলোক আর কল্পকথা
দ্বিধা আর কুনঠায়
শূণ্য শূণ্য ঠেকে
সবচাইতে নির্ভরজন যদি পতনগামি হয়
তাকে ফিরাতে হয় অথবা ধ্বংশের জন্য
তৈরি হইতে হয়- আগুনমুখি, খালিখালি
লাগে, আমার শুধু খালিখালি লাগে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




