এখানেওখানে ছড়িয়েছিটায়ে আছে মগজ ও নিউরন
সনধ্যা আসি বলেও আসে না,জাগে বন্ধ্যাকরণ
বৃহস্পতি যে চলে এলো, কাছে ডাগে জাগরণ
হায়, কে জানিত বেদনারা ভালবাসিতে জানে না
ডালিমের ভিতর দানারা ব্যাকুল হয় না
শব্দরাও নিশ্চুপ,দোকান খোলা থাকে সারারাত
হায়,সারারাত
আর ামাকে তুমি বেশ্যা ভেবে ফেলে রেখে
গিয়েছো চলে
আজো আমি মুখরিত তোমার আদরের টানে
শরীর স্হির, পাগলামির তানে
কোথাও যাই না আমি
ঘরের ভিতর ঘর তুলে থামি
দিন অবশেষে বুঝিবা আসবে তুমি।
সিরিয়ায় শরনার্থিরা থেমেথেমে চলে
গুলিগুলি তবু পুজির হুকুমে পা ফেলে
যদি হাওয়া বদলে গুলিটা ছুটতো উল্টাদিকে
তুমিআমি দাড়ায়ে আছি কাছাকাছি
টের পাই নাই, টের কি পেয়েছি ?
আসো, একবার ভালবেসে আবার ভুলে যাই।
নষ্ট হওয়ার প্রতি আমার যে কোন আস্থা নাই।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




