তাহারা স্তন ঘিরিয়া বসিয়া আছে
তাহারা তেজস্ক্রিয় মাত্রায় মুত্র
ত্যাগ করিয়া চলিয়াছে -----
তাহারা অস্ত্র
তাহারা অর্থ
তাহারা মাদক
তাহারাই রাষ্ট্রে রাষ্ট্রে
মনুষ্যত্বের বাল ছিড়িতেছে -------
তাহারা সাদা
তাহারা ইউরোপ
তাহারা হারামজাদা
শব্দের কাছে অর্থ য্যামন আপন
তাহারা তেমন নিজের লাগি বিপণন
সারাবিশ্ব জুড়ে পণ্য আর বানিজ্যক্ষণ
-- মানুষ, মনুষ্যত্ব,ন্যায্যতার দোহাইজোন
তাহারা সাম্রাজ্য বানায়
নিজেদের লালসা চরিতার্থে
তাহাদের মানবতায়
মুতি আমরা, সাহস আর জীবন বীক্ষায়
ছোটছোট ফুলগুলি ফুটবে
গুলি হয়ে ছুটবে
তবু রক্ত দিয়ে নয়
আমরা চাইছি দুনিয়া
বদলাবে, শুধু ভালবাসায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




