পরিবর্তিত হল এস বি ব্লগের কমেন্ট ও প্রথম পেজে একসেস পাবার নিয়ম
২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এস বি ব্লগে কিছুক্ষন আগে নতুন কিছু নিয়ম যুক্ত হল। এখন কেউ নিক খোলার সাথে সাথে মন্তব্য করতে পারবেনা কিংবা ৩ দিন পর ফ্রন্ট পেজে একসেস পাবেন না। এর জন্য মডারেশন বোর্ড তাকে পর্যবেক্ষণ করে তবেই এই সকল সুবিধা প্রদান করবে।
প্রথমতঃ একজন ব্লগার নতুন রেজিষ্ট্রেশন করার সাথে সাথেই অন্যদের পোষ্টে মন্তব্য করতে পারতেন এবং তিনদিন পর থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রথম পাতায় পোষ্ট দিতে পারতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এ সুবিধার অপব্যাবহার করে কেউ কেউ বিভিন্ন নিক খুল মন্তব্য ফ্লাডিং করে ব্লগের পরিবেশ নষ্ট করা এবং ব্লগারদেরকে উত্যক্ত করার চেষ্টা করেছেন। এ অবস্থার প্রেক্ষিতে এখন থেকে একজন ব্লগার রেজিষ্ট্রেশন করার পর মডারেশন কতৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত প্রথম পাতায় পোষ্ট দিতে পারবেন না। তাঁর পোষ্টগুলো কেবলমাত্র নিজস্ব ব্লগপাতাতেই দেখা যাবে। এ সময় তিনি অন্যদের পোষ্টে মন্তব্যও করতে পারবেন না।
দ্বিতীয়তঃ একজন নতুন ব্লগার তাঁর নিজ ব্লগপাতাতে একাধিক পোষ্ট প্রকাশের পর ব্লগিং এর প্রতি তাঁর ইচ্ছা এবং ব্লগের প্রতি তাঁর আচরণ পর্যবেক্ষণ করে মডারেশন বোর্ড তাকে প্রথম পাতায় পোষ্ট প্রকাশ এবং পর্যায়ক্রমে অন্যদের পোষ্টে মন্তব্য করার সুবিধা প্রদান করবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন