
আওয়ামী আইনজীবীদের বৈশাখী মহড়া অনুষ্ঠিত

২০ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতিতে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এ সময় বারের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাংচুর করেছেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন সাধারণ সম্পাদক আতাউর রহমান খান মুক্তাসহ ৫ জন। আদালত চত্বরে পোস্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে আওয়ামী আইনজীবী সমিতির সদস্যরা গতকাল দুপুরে এ ঘটনা ঘটান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আজ আদালত বর্জনের ঘোষণা দিয়েছে।
আইনজীবীরা জানান, বগুড়া জজ আদালত চত্বরে সাব-পোস্ট অফিস সোমবার জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি দেলোয়ার হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান খান মুক্তা উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে দাওয়াত না দেয়ায় দুপুর ১২টায় সাবেক পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টু জানতে চান বার সমিতির সাধারণ সম্পাদকের কাছে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা এবং আওয়ামী আইনজীবীরা বার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে হামলা চালিয়ে বারে ব্যাপক ভাংচুর করেন। এ সময় বারের সাধারণ সম্পাদককে মারপিট করা হয়। এ ঘটনার প্রতিবাদে বেলা দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলের শেষ পর্যায়ে বার ভবনের নিচতলায় শুরু হয় দু’পক্ষের মধ্যে হাতাহাতি। আধা ঘন্ণ্টা পর্যন্ত হাতাহাতি চলাকালে অ্যাডভোকেট আবু জাবেদ জয় ও আতাউর রহমান রাজু আহত হন। পরে পুলিশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সেখান থেকে বের করে দেয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আদালত চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। এদিকে বেলা ২টার দিকে আওয়ামী আইনজীবী সমিতি আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টুর ওপর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের হামলার নিন্দা জানান।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন