গত ডিসেম্বর মাসে টুরিস্ট ভিসাতে ইন্ডিয়া যাওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লাই করলাম, ৭ দিন পর ভিসা জমা দেওয়ার ডেট পরল । ৭ দিন পর সমস্ত ডকুমেন্ট, নাশনাল আইডি কার্ড ফটো কপি, পাসপেোর্ট আর ৪০০ টাকা জমা দিয়ে আসলাম। ৪ দিন পরে আসতে বলল......
উল্লেখ্য আমার পাসপেোর্ট এ মার্চ-২০১২ তেও একটা ইনডিয়ান ভিসা লাগানো আছে।
যাইহোক ৪ দিন পর ভিসা আনতে গেলাম । অনেক্ষন দাড়িয়ে থাকার পর আমার কাঙখিত পাসপেোর্ট হাতে পাওয়ার পর পাসপেোর্ট এর পাতা উল্টিয়ে দেখি নতুন ভিসা লাগেনি । কোন কারন দর্শানোও নাই। ওদের কে বললে তারা বলে তারা কোন কারণ দর্শাতে পারবেনা। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করতে বলে। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যোগাযোগ করলে তারও ভিসা না ইস্যু করার কোন কারণ বলে না । শুধু বলে আবার টোকেন করতে । আমি বললাম, কারণ না বললে যদি আমার কোন ভূলের কারনে ভিসা ইস্যু না করা হয় তা হলে নেক্সট টাইম করলে তো আবারও একই ভূল হবে। কিন্তু তারা আবারো অনলাইন অ্যাপ্লাই করার জন্য বলে।
যাইহোক, আমি পূনরাই সব ডকুমেন্ট রেডি করে টোকেন নিয়ে যথারীতি পাসপেোর্ট কালেক্ট করতে গেলাম, কিন্তু হায় এবারও আমার পাসপেোর্ট এ কোন ভিসা ইস্যু হয়নি।
মেজাজ টা খুব খারাপ হয়ে গেল। আবার ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গেলাম, একই উত্তর - আবার টোকেন করেন। উর্ধতন কারো সাথে কথা বলতে চাইলে আমাকে না করে দিল।
মনে মনে ভাবলাম ৪০০ টাকার মধ্যে ৬০ টাকা পাই বাংলাদেশ আর বাকি ৩৬০ টাকাই তারা নিয়ে যাই।
কাগজ পত্র ওকে না থাকলে তারা পাসপেোর্ট ই জমা নেয়না । কিন্তু আমার টা কেন জমা নেও্য়ার পরও ভিসা দিলনা, উপরন্তু আমার ৮০০ টাকা খেয়ে ফেলল। এর উত্তর কোথায় পাব???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


