হাঁটতে হাঁটতে আমরা যখন
পুকুড় পাড়ে পৌছুলাম,
দু'একটা কুল এদিক সেদিক ছড়ানো তখনও।
ঢেঁপাকুল বুঝি এগুলোই।
গাছটা অনতিদীর্ঘ,
ঝোপঝাড় মাড়িয়ে এদিকটায় কেউ একটা আসেনা তেমন।
ঘাসের উপর স্পস্ট হয়ে পড়ে আছে
একপাটি আধময়লা স্যান্ডেল।
চারদকে এত প্রশান্তি ,
অথচ কি অশান্তিরই না আঁতুড় এটা।
কুলের স্বাদ নেবে বলে যদি
মধ্যদুপুরে এসেই পড়ে বেণীদোলানো কোনও কিশোরী,
তৎক্ষণাৎ আরও একজন এসে হাজির হয় স্বাদ নেবে বলে।
বুকের বাঁ পাশটা দ্রংষ্টাঘাতে বিক্ষত,
যেখানটায় একটা ভুঁইচাপা মাত্র একটা দুটো পাপড়ি মেলেছিল।
আমরা গাছ থেকে কুল পেরে খেলাম,
পুকুরের মাছেরা থেকে থেকে লেজের ঝাপ্টা দেখাল,
ফেরবার পথে গাড়ির জান্লায় চোখ রেখে
জনপদ ঘরবাড়ি সব্বাইক দৌড়ে পেছনে পালাতে দেখলাম ,
অথচ একপাটি আধময়লা স্যান্ডেল শুধু সামনে এগুচ্ছে
আমাদের সমান্তরালে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


