আমি জাহাজ ঘাট নই
যেখানে এসে তুমি জাহাজ ভেড়াবে
অশান্ত সাগর পাড়ি দিয়ে ক্লান্ত ডেক নিয়ে আসবে আমার কাছে
ঝড়ে বিধ্বস্ত হয়ে ভাংগা মাস্তুল নিয়ে ভিড়বে আমার জেটিতে।
আমার কাছে আসতে হলে তোমায় ভাসতে হবে
আমার কাছে আসতে হলে তোমায় আবার ক্লান্ত হতে হবে
জাহাজ নিয়ে আবার ঝড় দেখতে হবে
দিগন্তশূণ্য সাগরে তোমায় ভাসতে হবে।
কূলের আশায় থেকো না,
ঝড়ে ডুবেও যেতে পারো আমার কাছে।
আমি তো ঘাট না,
আমি সমুদ্র।
সারাজীবন ভাসতে পারলে এই সমুদ্র সারাজীবন তোমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



