somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে স্টার জলসা!! আর কত ??? এবার পাখি ড্রেস না পেয়ে কিশোরীর আত্মহত্যা

২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছুদিন আগে পাখি থ্রি পিছ না পেয়ে এক মহিলা তার স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে যায় । এবার আরেক কিশোরী আত্মহত্যা করল ! কি শুরু হইলো এসব ?

ভারতীয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত এবারের ঈদের জনপ্রিয় পোশাক ‘পাখি’ না পেয়ে হালিমা খাতুন (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার-বিশ্বনাথপুর গ্রামে।

মৃত কিশোরী ওই গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং স্থানীয় মাহিদুর রহমান উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রতিবেশীরা জানায়, আম ব্যবসায়ী আব্দুর সাত্তারের মেয়ে হালিমা দুই সপ্তাহ আগে বাবার কাছে এবারের ঈদে পাখি থ্রিপিস কিনে দেওয়ার আবদার করে। বাবা তাকে কয়েকদিন পর জামাটি কিনে দেবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু জামা কিনে দিতে দেরি হওয়ায় গত ৯ জুলাই কিশোরী হালিমা নিজের ঘরে অভিমানে গলায় ফাঁস দেয়।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তির কয়েকদিন পর চিকিৎসকরা জানান হালিমা আশঙ্কামুক্ত। এ অবস্থায় গত রোববার সকালে হালিমাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। কিন্তু এরপর থেকে সে স্বাভাবিকভাবে কথা বলতে ও পুরোপুরি সুস্থ হতে পারেনি।

এ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ এর সূএ বাংলা নিউজ ২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা জানিনা কেমন আছি

লিখেছেন বাকপ্রবাস, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪০


"আমি কেমন আছি জানতে চাইলে না, তুমি কেমন আছো আমিও—
তুমিও হতে চাইলে না জুলিয়েট, আমিও হলাম না রোমিও।

​তুমি সরে গেলে লিফট ধরে, আমি খুঁজছিলাম সিঁড়িটা—
তখনও হয়নি চেনা কিংবা... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

এ দেশে ন্যায় বিচার!? = ডাইনোসরের দুধ.. /#) :#| :-ls ।

লিখেছেন সাইবার সোহেল, ২২ শে মে, ২০২৬ রাত ১২:২৫

আমরা বাঙালি বা বাংলাদেশীরা আজীবনই লোভী, স্বার্থপর.. প্রতিবারই কোন না কোন একটা জঘন্য ঘটনা ঘটে সারা দেশ প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিচারের দাবিতে.. কিছুদিন পর অন্য কোন একটা ঘটনায় আগের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×