সন্ধ্যা নেমে এসেছে। ঢাকা সিটিতে এখন সাতটার পরে দোকান বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট কিছুটা নির্জন হয়ে যায়। এমনি মুহুর্তে ক্লাস সেভেন এইটে পড়া একটা ছেলে সিএনজিতে চড়ে বসল। ছেলেটির হাতে ২৫/৩০ হাজার টাকার দামী মোবাইল সেট। সেটটি হাতে নিয়ে সে সিএনজিতে বসল।
সিএনজি চালক বেশ চিন্তিত, কিছুটা শংকার মধ্যে আছেন। ছেলেটির খুব বেশি বয়স নয়, তার উপর হাতে দামী সেট- চিন্তিত হওয়ারই কথা। বিপদের কথা ভেবে চালক ছেলেটিকে প্রস্তাব করলেন সামনে এসে তার পাশে বসার জন্য।
বিপদটা সম্ভবত এখানেই হয়েছে। এবার ছেলেটি ভয় পেয়েছে। সে দ্বিধায় পড়ে গেছে। কি করবে বুঝে আসছে না তার, অবশেষে সিগারেট কিনবে নাম করে গাড়ী দাঁড় করালো। গাড়ী থেকে নেমে সিগারেট আনতে গিয়ে সেই যে গেল আর ফিরল না।
সিএনজি চালকের ৭০ টাকা লস হল।
প্রিয় পাঠক, যাত্রী আপনি হলে কি করতেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


