গত কয়েকদিন আগে আমার এক ফুফু ফোন করলেন অন্য আরেক জনকে। নাম্বার সেটে সেভ করা ছিল, তারপরও উনি টাইপ করে সেন্ড করলেন। কিন্তু যাকে আশা করছিলেন তিনি না ধরে অন্য কেউ ধরলেন। সরি, ভুল হয়ে গেছে- বলে আবার ফোন দিলেন রিসেন্ট কল থেকে নাম দেখে। কিন্তু কাহিনী আবারও একই। ফুফু আমাকে বললেন, দেখে ভাবলাম তিনি যাকে ফোন দিয়েছেন তিনি ডাইভার্ট করে রেখেছেন। কিন্তু ঘটনা সেটাও না। অনেক্ষণ চিন্তা করলাম, সল্যুশন পেলাম না।
ঘটনা থেকে আধা ঘন্টা দুরে, হঠাৎ খেয়াল করলাম ফুফু ভুল নাম্বার টাইপ করেছেন। তৃতীয় নাম্বারটি ভুল, অন্য অপারেটরের একই নাম্বারে কল ঢুকেছে। ভুল হতে পারে সেটা সমস্যা না, কিন্তু রিসেন্ট কলে ঠিক নাম দেখাচ্ছে কেন?
পরে উদ্ধার করলাম। শুধু একটি নয় প্রথম চারটি ডিজিট (শুধুমাত্র একটাও হতে পারে, দুইটাও পারে, তিনটা এভাবে চারটা)ভুল টাইপ করে বাকী ডিজিটগুলো মোবাইলে সেভ করা কোন নাম্বারে সেন্ড করলে এক্সিসটিং নাম শো করে।
এটা সব আপারেটর, সব সেটের ক্ষেত্রেই হয়। এমনটি কেন হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

