somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা, তুমি আমার অহঙ্কার

১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ১৬ ডিসেম্বর। চূড়ান্তভাবে স্বাধীন হওয়ার দিন। এক ঐতিহাসিক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তির জন্য সকল দেশপ্রেমিক জনতা যারা অবদান রেখেছেন তাদের অবদানের জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একটি দেশ স্বাধীন হওয়ার পরে স্বাধীনতা রক্ষা করা দেশের প্রতিটা নাগরিকের জন্য তা এক পবিত্র আমানত। যদি সেটা না করা হয় তবে তা সেই সব বীর শহীদদের প্রচেষ্টার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়। যেকোন দেশপ্রেমিক নাগরিক স্বাধীনতাকে অর্থবহ করার জন্য সংগ্রাম করবেন, এমনটিই হওয়া কাম্য।

আমরা বলতে চাই, আমরা স্বাধীন। দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীন। আমাদের দেশের ভাল মন্দের ব্যাপারে আমরাই সিদ্ধান্ত নিয়ে থাকি। আমাদের সমস্যা সমাধানে আমরাই যথেষ্ট পারঙ্গম। আমরা কোন ব্যাপারেই আধিপত্যবাদীদের অন্যায় হস্তক্ষেপ সহ্য করি না। আমরা ব্যর্থ নই, সকল প্রচেষ্টাই আমরাই দৃঢ়তা দেখিয়ে অপরিসীম স্রষ্টার কৃপায় তা ভন্ডুল করে দিয়েছি। আমরা ব্যর্থ করেছি এক দলীয় শাসনের রাস্তা, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা ধর্মীয় এবং কম্যুনিস্ট জঙ্গীবাদকে শান্তিতে থাকতে দেইনি, স্বৈরতন্ত্রকে উৎখাত করেছি, দেশের আপামর জনসাধারণকে বিভক্তিকরনের চক্রান্তে আমরা সাড়া দেইনি।

আল্লাহর অশেষ মেহেরবাণীতে এবং দেশের জনগণের দৃঢ়তায় আমাদের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সক্ষম হলেও আমরা এখনো পারিনি বেশ কিছু ব্যাপারে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে। আমরা সংসদকে কার্যকর করতে পারিনি, দারিদ্র্য বিমোচনে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, দেশের সকল মানুষকে শিক্ষিত করতে পারিনি, সবার হাতে কাজ তুলে দিতে পারিনি, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারিনি, দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধকে সম্মানিত স্থানে অধিষ্টিত করতে পারিনি, দেশের জন্য এমন নেতৃত্ব দিতে পারিনি যেখানে মানুষ স্বপ্ন দেখতে পারে।

দারিদ্র্য এবং অশিক্ষার সুযোগে তথাকথিত এলিট যাঁরা দেশের স্বার্থের চেয়ে যাদের টাকায় লালিত পালিত তাদের স্বার্থে দেশের মানুষকে বরাবরই এক্সপ্লয়েট করার চেষ্টা করে গেছেন। সকলকে জ্ঞান দেয়ার প্রবণতাসম্পন্ন এসব মানুষকে দেখিনি দারিদ্র্য দুরীকরণে নিরব বিপ্লব ঘটাতে, দেখিনি সকল মানুষের দোরগোড়ায় শিক্ষাকে পৌঁছে দেয়ার প্রানান্ত চেষ্টা করতে।

বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলতে আজ দেশপ্রেমিক তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের স্বার্থকে, দেশের মানুষের স্বার্থকে ভালোবাসতে হবে সর্বাগ্রে। যে আদর্শ উন্নয়নের রুপকার হবে এমন আদর্শে উজ্জীবিত হয়ে গড়ে তুলতে হবে সোনার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×