somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা কিভাবে সুরক্ষিত হবে?

২৬ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কিছুদিন আগের কথা। জেলা শহরের এক রেস্টুরেন্টে নাস্তা করছিলাম। নির্বাচন পরবর্তী সময়। একজন বললেন, আমাদের স্বাধীনতার সুফল ভোগ করে এদেশের রাজনীতিবিদ, বড় বড় ব্যবসায়ী এবং সেনাবাহিনী। তাদেরই যখন স্বাধীনতা রক্ষার চিন্তা নাই, তখন আমরা এত লাফাই কেন? এর একটা জবাব এরকম করে কেউ একজন করলেন, ওদের যাওয়ার জায়গা আছে, আমাদের নাই। আরেকটা জবাব, এরকম... আমরা যারা লাফাই তারা মর্যাদা নিয়ে চলতে পছন্দ করি।

স্বাধীনতা যুদ্ধে আমরা একটা নির্দিষ্ট ভূ-খন্ড পেয়েছি। যদিও রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে আরও কিছু পড়ে। আমাদেরই মধ্যে থেকে কেউ কেউ যখন ব্যর্থ রাষ্ট্র বলে জাতি হিসাবে অবমূল্যায়ণ করতে চাই, তখন আমরা আমাদের চিন্তা-ভাবনাকে অগ্রসর করি কিভাবে? কেউ কেউ তো আরেক কাঠি এগিয়ে বলেন, তৃতীয় বিশ্বের দরিদ্র দেশ হিসাবে সেনাবাহিনীরই প্রয়োজন নেই।

শয়তান তার কাজের সমাধা করে দুধাপে। কোন জাতি বা ব্যক্তিকে ধ্বংস করতে চাইলে আগে তার মুল্যমানকে কমিয়ে দেয়। তার মধ্যে এটা সৃষ্টি করার চেষ্টা করে যে সে যেন নিজে থেকেই নিজেকে তুচ্ছ জ্ঞান করে। অতঃপর তার উপর আধিপত্য কায়েম করে। কোরআন থেকেই আমরা জানতে পাই, ফেরাউনের কৌশল ছিল এরকম।

কোরআন এজন্য তাগিদ দেয় মানুষকে "ই'জ্জাহ" (এর কাছাকাছি ইংরাজী প্রতিশব্দ হতে পারে Dignity) সম্পন্ন হওয়ার জন্য। নিজেকে অবমূল্যায়ন করা ইসলামে হারাম।

রাষ্ট্র হিসাবে আমরা মর্যাদাসম্পন্ন মানুষ হওয়ার জন্য কি কর্মসূচী হাতে নিয়েছি? আমাদের রেডিও টিভি কি সেই কাজটি করছে? আমরা কি একবারও ভেবে দেখি না কেন মাত্র ১৫ লাখ লোকের বসবাসস্থল গাজার মানুষকে ইসরাইলের মত ক্ষমতাধর শক্তি পরাজিত করতে পারে না? আমরা কেন আমাদের স্বাধীনতাকে সুরক্ষিত ও সুদুঢ় করতে পারব না? আমাদেরকে পারতেই হবে।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×