somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ ইয়াসির ফাযাগার লেকচার থেকে

২৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শফিউল্লাহ সাহেব স্বল্প আয়ের একজন চাকুরে। ঢাকা শহরে ১২ হাজার টাকা মাইনেতে পাঁচজনের একটি পরিবার কোন মতে চলতে পারে, কখনও কখনও পারে না। হয়ত সেভাবেই চলছে তাঁর সংসার।

তাঁর জন্য আজ বিশেষ আনন্দের দিন। অফিসে তাঁকে ডেকে বস ৫০০০ টাকা বোনাস দিলেন বিশেষ একটা কাজে পারদর্শীতার জন্য। ভদ্রলোক টাকাটা পেয়ে খুব খুশী। কল্পনায় তিনি এই টাকা দিয়ে কিভাবে তাঁর সংসারকে খুশী করবেন তার ছবি আঁকছেন। বেশ উৎফুল্ল মন নিয়ে বাড়ী ফিরছেন। পথে এক মহিলার সাথে দেখা হলো, যিনি খুব অসহায়ভাবে তাঁর মৃত্যুপথযাত্রী শিশুকে বাঁচানোর জন্য পথচারীদের পথ আগলে ধরছেন। শফিউল্লাহ সাহেবের খুব দয়া হলো। তিনি বোনাসের পুরো টাকাটায় দিয়ে দিলেন তাঁকে।

বাসায় পরিবার অধির আগ্রহে তাঁর আগমনের জন্য অপেক্ষা করছে। ছেলেরা বলাবলি করছে বাবা কার জন্য কি নিয়ে আসতে পারেন। স্ত্রীও আশা করে আছেন সংসারের প্রয়োজনীয় কিছু একটা কিনবেন। শফিউল্লাহ সাহেব বাসায় ফিরে আদ্যপান্ত বর্ণনা করে ছেলে এবং বৌয়ের তোপের মুখে পড়লেন। ছেলেরা ভীষণভাবে মর্মাহত এই ভেবে যে তাঁদের পিতার কোন বুদ্ধি-সুদ্ধিই নেই। কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই এধরনের বোকামী কেউ করে! দিনব্যাপি ছেলে এবং স্ত্রীর মুহুর্মুহু বর্ষণে কিছুটা পর্যুদস্ত হয়ে গেলেন শফিউল্লাহ সাহেব।

রাতে অলস ভঙ্গিতে টিভিতে খবর দেখছেন। হঠাৎ, সচকিত হলেন চাঞ্চল্যকর একটি খবরে। এক মহিলা তাঁর ছেলেকে মৃত্যু পথযাত্রী বানিয়ে জনগণের সাথে প্রতারণা করার অপরাধে গ্রেফতার হয়েছেন। খবরে প্রকাশ, ছেলেটি আসলে মারা যাচ্ছিল না। আর যাই কোথায়? এবার শফিউল্লাহ সাহেবের উপর দিয়ে সিডর বয়ে যাচ্ছে। ভীষণ চাপের মুখে শফিউল্লাহ সাহেবের কন্ঠ হঠাৎ সচল হলে ক্ষণিকের জন্য সবাই থেমে গেল। তিনি বলছেন, আমার দেখা সবচেয়ে আনন্দের সংবাদ এটি। বড় ছেলে চিৎকার করে বলে উঠল, তুমি এখনও বুঝতেছ না যে তুমি ধোঁকাবাজির স্বীকার হয়েছ! তোমার টাকাগুলোকে ছিনতাই করা হয়েছে! তুমি একটা আস্ত বোকা!..... পিতা তখন বললেন, আমি তো এই জন্যই ঐ মহিলাকে টাকাটা দিয়েছি যাতে শিশুটি বেঁচে যায়। যেহেতু শিশুটি মারা যাচ্ছে না, সেটা কি আমার জন্য সুখের সংবাদ নয়?
................................................

ভাল কাজ সব সময়ই তা ভাল। সেটার জন্য কোন অনুশোচনা থাকতে নেই। আর এটাকেই বলে আত্নবিশ্বাস, সুন্দর চরিত্রের জন্য যা বড়ই প্রয়োজনীয়।

Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৭
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×