somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সঞ্জীব দা

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই বছর আগে এমনই এক সকালে শেষ কথা না বলেই চলে গিয়েছিল সঞ্জীব ভৌমিক । সঞ্জীব ছিলো আমার ,আমাদের অনেকের খুব কাছের স্বজন ,প্রিয়জন ।
দেখতে দেখতে দুই বছর হয়ে গেল সঞ্জীব আমাদের মাঝে নেই। একজন চলে গেলেও জগত সংসার তার নিজের নিয়মেই চলছে। কিন্তু রয়ে গেছে তাঁর অনেক স্মৃতি ।সারা বছর হয়ত আমরা কেউ তাকে মনে করিনি ।কিন্তু এদিনে তার শেষ কর্মস্থল একাত্তুর টেলিভিশনের অনেক সহকর্মীই তাকে স্মরণ করছেন। তার একসময়ের কর্মস্থল একুশে টিভি তাকে মনে করবেও না । তারা শুধু নিতেই জানে ,দিতে জানে না !
জানি একদিন আমিও এখানে থাকব না । তখন আমাকেও কেউ মনে করবে না। এইটাই হয়তো নিয়ম ।
সঞ্জীব ,তুই আমার স্মরণে আছিস ।
স্মরনে আছিস তোর প্রিয় দেশজুড়ের সহকর্মীদের কাছেও ।
মনে আছে তুই আর আমি একইদিনে একুশে টেলিভিশনে যোগ দিয়েছিলাম । তুই বসতি ৬ তলায় , আমি ৭ তলায় । প্রতিদিন দেখা হত ৮ তলায় প্যানেলে , ৯ তলায় স্টুডিওতে ।কখনো সখনো ১০তলার ক্যান্টিনে। ব্যস্ততার মাঝে কথা হত কম। কখনো তুই ৭তলায় এ্লেই আমরা বারান্দায় সিগারেট খেতে যেতাম। কিন্তু সন্ধ্যা হলেই আমাদের অবধারিত দেখা হত চাম্পু গলিতে । সিগারেট আর চায়ের আড্ডায় অনেক কথাই হত !
মনে পড়ে বাংলাদেশের প্রথম স্টুডিও ফোনো লাইভ কনসার্টে আমরা একসাথে কাজ করেছিলাম । কনসার্টের আগের দিন বিকেলে মিটিং এ কত উত্তেজনা ।সেই উত্তেজনায় পরের দিন ঈদের সকালে সফলভাবে আমরা কনসার্ট শেষ করেছিলাম ।
কে জানতো বাংলাদেশের প্রথম স্টুডিও ফোনো লাইভ কনসার্টটি আমাদেরকেও ইতিহাসের সাক্ষী করে ফেলবে !
সঞ্জীব, আজ তোকে খুব মিস করছি । সকাল থেকে শুধুই ঘুরে ফিরে কেন যেন তোর কথাই বেশী মনে পড়ছে ।
মনে পড়ে ২০১৩ সালের আজকের এই সকালটি ছিলো আমাদের জন্য খুব কস্টের ।
সেদিন সকালে লিফটে উঠার সময় শতরূপার সাথে দেখা। তার কাছে প্রথম খবরটা শুনে মন খারাপ হয়ে গিয়েছিলো ।
ঠিক কিছুক্ষনপর শৈবাল ভাইয়ের ফোন ।
- সঞ্জীব নেই ।
ফোনের এ প্রান্তে আমি চুপ করে ছিলাম কিছু সময় ।
বিশ্বাস হচ্ছিল না সদা হাসি খুশি এই কর্মঠ ,প্রতিভাবান মানুষটি নেই। আমার দুচোখ জুড়ে জলের ধারা সেদিন কোন বাঁধ মানেনি ।
মনে পড়ে আমি ইউরোপ থেকে আসার পরের দিন রাতে একুশে টিভির নীচে শেষ দেখা হয়েছিলো সঞ্জীবের সাথে।
অর্থাৎ সঞ্জীবের মৃত্যুর ২দিন আগে ।
রাত তখন প্রায় ১১টা বাজে । চাম্পুগলিতে এসেই বললো ,তোর সাথে কথা আছে ।চা খেয়ে বলছি ।
কিন্তু আমার টকশো থাকায় তাড়াহুড়ো ছিলো ।
বলেছিলাম , লম্বা কথা হলে কাল বলিস।চা খেয়ে আমি উঠবো ।
আমার এই ছটফটানি দেখে সঞ্জীব কথাটি আর বলেনি।
পরে বলবো বলে চা খেয়ে সিগারেট ধরিয়েছিল ।
যাবার সময় শুধুই বলেছিলো, তুই কি একবারে চলে যাবি ?
এর উত্তর তখনো আমার জানা ছিলো না । তাই আমি কিছু বলতেও পারিনি । নিরবে হাত মিলিয়ে লিফটের দিকে এগিয়ে যাই । সঞ্জীবও চলে যায় বাসার দিকে ।
তার দুইদিন পর তুই নিজেই না ফেরার দেশে চলে গেলি ।
আজও ভাবি, তুই সেইদিন আর কি বলতে চেয়েছিলি ?
সেই কথা আর শোনা হল না। আফসোস আর কখনো শোনাও হবে না ।
দাদা ,যেখানে আছিস, ভালো থাকিস ।


সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×