somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রবাসীরাই অর্থনীতির প্রান

১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে প্রায় সোয়া কোটি বাংলাদেশী বাস করেন । বেশীরভাগ বাংলাদেশী কাজের সুত্রে এবং কিছু বাংলাদেশী ইমিগ্র্যান্ট হয়েছেন । এদের বিরাট অংশ মধ্যপ্রাচ্য ,মালেয়শিয়ায় আছেন । এর বাইরে গোটা ইউরোপ ,আমেরিকা,কানাডা ও অস্ট্রেলিয়ায় যারা আছেন তাদের সিংহভাগই বৈধ অভিবাসী । কিছু অংশ আছেন অবৈধ কিন্তু অচিরেই হয়তো তাদের বৈধ কাগজ পত্তর হয়ে যাবে । সারাবিশ্বে আমাদের প্রবাসীদের যথেস্ট সুনাম রয়েছে পরিশ্রমী , সৎ ও বন্ধুবৎসল হিসেবে । এই প্রবাসীদের হাড়ভাংগা পরিশ্রমের কস্টার্জিত অর্থ তারা ভোগ বিলাসে ব্যবহার না করে দেশে পরিবার পরিজনের জন্য প্রেরন করেন ।তাদের পাঠানো রেমিটেন্সের জন্য আজ বাংলাদেশের রির্জাভ আড়াই হাজার বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে । এই রেমিটেন্সই আমাদের অর্থনীতির স্বনির্ভর হবার সাহস ও প্রধান চালিকাশক্তি ।
ইউরোপের ১৭টি দেশ ,আমেরিকা, মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ও মালেয়শিয়া ঘুরে আসার অভিজ্ঞতায় দেখেছি ,প্রবাসীদের মাঝে কি অসম্ভব দেশপ্রেম কাজ করে । অনেক কস্টকর পরিশ্রম করার পরও তাদের মন সবসময় দেশের জন্য কাঁদে । দেশের ভালো-মন্দের সব খোঁজ খবর তারা রাখার চেস্টা করেন । প্রবাসে তারা বাংলাদেশকে পজেটিভলি তুলে ধরেন । এর প্রমান তো বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস । বৈশাখী মেলা,ঈদ,পুজা উৎসব ,বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও ভাষা দিবসে আমাদের শিল্প-সংস্কৃতি বিদেশীদের সামনে তুলে ধরেন । প্রবাসে আমাদের সাংবাদিক বন্ধুদের আমি দেখেছি তাদের লেখনিতে ,ক্যামেরায় সব সময় বাংলাদেশের ভাবমুর্তি উজ্জল করে এমন সব রিপোর্ট করতে ।তাদের লেখায় বা ক্যামেরায় কখনোই দেশের মর্যাদাহানি হয় এমন রিপোর্ট করতে আমি অন্তত দেখিনি ।
দেশ থেকে পেশাগত কাজে বা ঘুরতে আসা সাংবাদিক, লেখক,শিল্পী বা মিডিয়ার অন্য যেকোন শাখার মানুষদের প্রতি সহযোগীতার হাত প্রসারিত করতে দেখেছি প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি সাংবাদিক বন্ধুদেরও ।
প্রবাসে আমাদের দেশের মানুষ কেমন আছেন ?
এ নিয়ে দেশ থেকে যাওয়া সাংবাদিক বন্ধুরা বহু রিপোর্ট করেছেন পত্রিকা ও টেলিভিশনে। অনেক ভালো ভালো প্রতিবেদন হয়েছে । তেমনি কিছু প্রতিবেদনে তাদের দুঃখ দুর্দশার করুন চিত্রও আমরা উঠে আসতে দেখেছি ।প্রবাসে আমাদের অনেক বাংলাদেশী আজ ব্যবসা বানিজ্যে স্বমহিমায় প্রতিস্টিত। অনেক বড় বড় ডাক্তার ,ইঞ্জিনিয়ার ,আইটি এক্সপার্ট , বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,গবেষক ,ব্যাংকার ,অর্থনীতিবিদ ,চিত্রশিল্পী বিদেশীদের সাথে পাল্লা দিয়ে নিজের অবস্থান তৈরী করেছেন । তাদের স্ব স্ব কর্মপরিধিতে অবদান রাখায় নানান পুরস্কারে সম্মানিত হয়ে বাংলাদেশেরই ভাবমুর্তি বিশ্ব দরবারে উজ্জল করেছেন ।
আমি আমেরিকা ,ইউরোপের বেশ কিছু বিশ্ববিদ্যালয় ,কলেজে অধ্যয়নরত বাংলাদেশী স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি ,জেনেছি তারা কি চমৎকার ফলাফল করছে । কানাডা,অস্ট্রেলিয়ায় না গেলেও খবর পাই আমাদের তরুন প্রজন্মের ছেলেমেয়েরা সেখানে পড়াশুনোয় তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। আমাদের স্টুডেন্টদের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে বিদেশী শিক্ষক ও বিশ্ববিদ্যালয় ,কলেজ কতপক্ষও প্রশংসা করেন । আশা করা যায় ,গ্রাজুয়েশন শেষে এই প্রজন্মের অনেকেই আগামীতে অনেক ভালো ভালো চাকুরী পাবেন । বিদেশে আমাদের প্রবাসীরা শুধু কায়িক পরিশ্রম করেন না , মেধার চর্চা করে নিজেদের অবস্থান তৈরী করে নিচ্ছেন ।
ইউরোপ ,আমেরিকা,কানাডায় আমাদের যে সব প্রবাসী রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তার প্রধান কারন তাদের জীবন বিপন্ন হবার মতন ঘটনা ঘটেছে বলেই দেশে নিজেকে নিরাপদ মনে করেননি । এই জন্য কাউকে দেশের বিরুদ্ধে বাজে মন্তব্য বা কটুক্তি করতে শুনিনি । কেউ হয়তো রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমনের শিকার হয়ে বাধ্য হয়েছেন দেশ ছাড়তে । কেউ হয়তো পুলিশের মামলায় হয়রানির শিকার হয়েছেন । এসব কারনেই অনেকেই দেশ ছেড়ে, পরিবার স্বজন ছেড়ে চোখের জলে ভাসতে ভাসতে একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে আশ্রয়প্রার্থী হয়েছেন ।
হয়ত সেই সব দেশ এখন আক্রান্ত । তাই বলে আমাদের প্রবাসীরা খারাপ আছেন, নিরাপত্তাহীনতায় আছেন এই কথা কোনভাবেই বলা যাবে না।কারন আমাদের প্রবাসীরা তাদের সততা, পরিশ্রম, মেধা দিয়ে তাদের পারিপার্শ্বিকতাকে জয় করে নিয়েছেন । আমাদের ১/২জনের জন্য গোটা প্রবাসীদের এককাতারে ফেলে তাদের মান সম্মানকে খাটো করে দেখার মানসিকতা পরিহার করতে হবে । যে সব অগ্রজ সাংবাদিক ভাই পুরো বিষয়টি উপলব্ধি না করে প্রবাসীদের কটাক্ষ করেন তা সত্যি দুঃখজনক।

সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×