মনে পড়ে
২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা সময় আমাদের ফ্যামেলির খুব বাজে অবস্থা গিয়েছে । সময়্টা সত্তর দশকের শেষ ও আশির দশকের শুরু । বাবা'র চাকুরী নেই ।এরপর ব্যবসা করতে গিয়ে লোকসান দিয়ে দেনার দায়ে জর্জরিত । আমরা তিনভাই ভাই বোন ছে।ট । ঠিকমতন তিনবেলা খাবার জোটে না । আমাদের পড়াশুনা বন্ধ হয়ে যাবার উপক্রম । এই ঘোর দুর্দিনে আপনজনরা দুরে দুরে সরে থাকেন । এই সময়্টা আমার মা কারো দ্বারস্থ না হয়ে কঠিন সংগ্রামে নেমে পড়েন , তিনি ৯টা -৫টা চাকুরী করে সংসারের হাল ধরেন । মায়ের হাড়ভাংগা পরিশ্রমে কারো সহযোগিতা ছাড়াই আমাদের পরিবার কোনরকম চলতে থাকে । আমরা তিন ভাই-বোন বড় হতে থাকি । পড়াশুনো ভাল ভাবেই চলতে থাকে । আমার প্রি-টেস্ট পরীক্ষা সামনে । ঠিক এই সময়্টাতে আমাদের পরিবারে নেমে আসে ঘোর বিপদ । আমি প্যারা টাইফয়েডে মাসাধিকাল ভুগে মাত্রই সুস্থ হয়েছি । আমার একমাত্র ছোট বোনটা ৪/৫ দিনের অসুস্থ থাকার পর হঠাত করে মারা গেল । এর আগে একদম অবুঝ অবস্থায় পরিবারে দাদা ও মেঝ চাচীর মত্যু দেখেছি । তখন এতটা ছোট ছিলাম যে মত্যু কি বুঝতাম না । আমার বোনের মৃত্যু আমাকে ভীষন নাড়া দিয়ে যায় ।
আমার পিঠাপিঠি সেই বোনের আজ মত্যুদিন । দেখতে দেখতে কতগুলি বছর চলে গেল ! আমি কখনই ভাবি না সে আমাদের মাঝে নেই । মনে হয় এই তে। সে বাইরে গেছে , এক্ষুনি ফিরে আসবে !

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন