মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম নারী অধ্যাপক সুয়াদ সালেহ দাবী করেছেন, অমুসলিম নারীদের ধর্ষন করা বৈধ। '
লজ্জা ! লজ্জা ! লজ্জা!
পাল্টা যুক্তি দিয়ে যদি বলি, যে কোন অমুসলিম প্রধান দেশের নাগরিকদের চোখে মুসলমানরাও বিধর্মী । তারা যদি এখন বলেন, মুসলিম নারীদেরও ধর্ষন করা ন্যায় সংগত !
সেটা কি খুব অন্যায় বা অশোভনীয় হবে?
নিকট অতীতে আমরা বসনিয়া -সার্বিয়ানদের যুদ্ধে ' জাতি শুদ্ধি ' অভিযানের নামে সার্ব ও ক্রোটদের হাতে কয়েক হাজার বসনিয়ান মুসলিম নারীদের ধর্ষন হতে দেখেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ধর্মের নামে পাকিস্তানীরা গনিমতের মাল আখ্যা দিয়ে আড়াইলক্ষ মা -বোনকে ধর্ষন করেছে।
সে খ্রিস্টান বা মুসলিম যেহোক , যার যখন প্রয়োজন তখন তারা ধর্মকে নিজের খেয়াল খুশী মতন ব্যবহার করেন।
এইসব ধর্মান্ধরা যখন এধরনের ফতোয়া দেন , তখন একজন মুসলিম, একজন মানুষ হিসেবে নিজেই লজ্জা পাই।
আসুন সকল ধর্মের মৌলবাদ, ধর্মান্ধ শক্তিকে রুখে দাঁড়াই ।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



