somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্ট্রধর্ম নাকি ধর্মের অপব্যবহার!

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় অনুভুতির সুযোগ নিতে ক্ষমতাসীনরা সবসময় ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন।
১৯৮৮ সালে অস্টম সংশোধনীর মাধ্যমে রাস্ট্রধর্ম বিল এনে স্বৈরাচার এরশাদ ক্ষমতা আকড়ে রাখতে চেয়েছিলেন। এরও আগে জিয়াউর রহমান চতুর্থ সংশোধনীতে সংবিধানের ধর্মনিরপেক্ষতায় কালিমালেপন করেছিলেন " বিসমিল্লাহির রাহমানির রাহিম " অন্তর্ভুক্ত করে।
পঞ্চদশ সংশোধনীতে প্রজাতন্ত্রের রাস্ট্রধর্ম ইসলামকে বহাল রেখে আওয়ামীলীগ কার্যত তার দলীয় আদর্শ থেকে বিচ্যুতির পথেই হেটেছেন। ক্ষমতায় থাকা ও যাওয়া নিয়ে আওয়ামী -বিএনপি ধর্মকে নিজ স্বার্থে র্ব্যবহার করেছে। এক্ষেত্রে দুটো দলই ধর্মের ব্যবহারে মুদ্রার এপিঠ - ওপিঠ।
সংবিধানে রাস্ট্রধর্ম সংযুক্ত করা হলো, অথচ ধর্মের পবিত্রতা রক্ষার্থে দেশে মদ, বেশ্যাবৃত্তি, সুদ, ঘুষ - দূর্নীতিসহ আরো অনেক কিছুই নিষিদ্ধ করা হলো না। ইসলামের যারা কথা বলেন, তারাও আওয়ামী - বিএনপির মতন এসব বিষয়ে মুখ খুলেননি। কারন তাদের সবার স্বার্থু এক অভিন্ন।
যে সংবিধানে কাটাছেড়া করে রাস্ট্রধর্ম বসানো হলো, সেই ধর্মই নিষিদ্ধ করেছে মদের ব্যবসা। কিন্তু দেশে অবাধেই মদের ব্যবসা চলছে। সরকারের সমর্থক অনেকেই বার লাইসেন্সের মালিক। দেখেন কি অদ্ভুত স্ববিরোধিতা । একদিকে রাস্ট্রধর্ম যা হারাম বলেছে, সেই মদের ব্যবসাকে আইনের মাধ্যমেই বৈধতা দেয়া আছে!
ইসলাম যারা বিশ্বাস করেন তারা ভালোভাবে জানেন , ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোন স্হান নেই ।কিন্তু এই দেশের সংবিধানের আইনে বেশ্যাবৃত্তিকে বৈধতা দেয়া আছে। যে কোন প্রাপ্তবয়স্ক নারী স্বেচ্ছায় প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেটের সামনে এফিডেভিট করে বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে নেয়ার বৈধতা দিয়েছে।
যদি রাস্ট্রধর্ম ইসলাম থাকে সেখানে আইন করে পতিতাবৃত্তি, মদের ব্যবসা চলে কি করে?
সুদ দেয়া নেয়া ইসলামে হারাম করা হয়েছে। অথচ রাস্ট্রীয় সকল ব্যাংক, বীমা সুদের পয়সায় পরিচালিত হচ্ছে। ঘুষ, দূর্নীতিতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে। যা ক্যান্সারের ভয়াবহতাকে হার মানিয়েছে। সুদের টাকায় দেশের অবকাঠামোর উন্নয়ন হয়। বাজেটের একটা বিরাট অংশ পুরনে সরকারকে সুদে ব্যাংক থেকে টাকা নিতে হয়।
প্রশ্ন হচ্ছে , যে দেশ চলছে সুদের টাকায়, ঘুষ - দূর্নীতির উপরে , সেখানে রাস্ট্রধর্ম হিসেবে সরকার কোন ইসলাম বহাল করতে চায়?
ইসলাম ধর্মে সবচে পবিত্রস্থান মসজিদ। আর সবচেয়ে নিকৃস্টস্হান বাজার । এ দুটো একসাথে কখনোই থাকতে পারে না। কিন্তু এদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পুরো ভবন জুড়েই রয়েছে মার্কেট। কি অদ্ভুত !
শাসক গোস্টি ও ক্ষমতার বাইরে থাকা বৃহত রাজনৈতিকদল দুটোই ধর্মকে ভালবেসে, আদর্শে উজ্জীবিত হয়ে তারা রাস্ট্রধর্ম করেনি।সংখ্যাগরিস্ট মানুষের ধর্মীয় অনুভুতির সুযোগ নিয়ে ভোটের রাজনীতির হিসেব কষে ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার নোংরা খেলায় ইসলাম ধর্মকে ব্যবহার করেছে।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×