somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা লোডশেডিং ! আহা উন্নয়ন !

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সচরাচর ছুটির দিন ছাড়া বাসায় থাকা হয় না। সেই সাত সকালে বের হয়ে গভীর রাতে বাসায় ফেরা হয়। সারাদিন কি হয় না হয়, তার কিছুই জানি না। গত কয়দিন অসম্ভব গরম পড়েছে। এক ফোটা বৃস্টি নেই। মানুষ গরমে হাঁসফাঁস করছে। একই সাথে ঘনঘন বিদ্যুত যাওয়া -আসায় মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। উপরন্তু গত তিনদিন নারায়ণগঞ্জে আমাদের মহল্লা জামতলা মসজিদরোডে একফোটা পানির সাপ্লাই নেই। গ্যাসের সংকটতো আছেই । খুব সকালে গ্যাস পাওয়া যায়। আর সারদিন খবর থাকে না।
প্রশ্ন হচ্ছে, আদৌ কি বিদ্যুৎ সংকট কেটেছে?
' এ সরকার কথায় কথায় এত উন্নয়নের কথা বলেন। বিদ্যুত সংকট নেই বলে তারা বাহাবা কুড়াতে চান।
কিন্তু বাস্তবতা কি বলে?
এ সরকার ক্ষমত্যয় এসে প্রথমেই ঘোষনা দিয়েছিলেন ,বিদ্যুত সংকট নিরসন করবেন। সে অনুযায়ী তারা অনেকগুলি কুইক রেন্টাল, রেন্টালে বিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমতি দেন। কেউ কেউ খুব দ্রুত বিদ্যুত উৎপতপাদন শুরু করে এবং জাতীয় গ্রীডে সরবরাহ করে। কয়দিন আগেও সরকার " বিদ্যুত সংকট সমাধান হয়েছে বলেই বাহাবা নিত।"
কিন্তু এতো এতো কুইক রেন্টাল , রেন্টালে বিদ্যুত কেন্দ্র স্থাপন করে কি লাভ হলো ?
লোডশেডিং কি কমেছে?
উৎপাদন খরচ কমলেও কি বিদ্যুতের দাম কমেছে?
বরং নতুনভাবে আবারো বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা করছে ।
সরকারের ভাষ্য অনুযায়ী এবং তাদের সমর্থকদের মুখে শুনি ' রেকর্ড পরিমান বিদ্যুত উৎপাদিত ' হয়েছে ।
কিন্তু সেই বিদ্যুত গেল কই?
বাসা বাড়ি, শিল্প কারখানায় কি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহ করা যাচ্ছে?
আগেই বলেছিলাম, সারাদিন বাসায় থাকি না, জানি না কতবার বিদ্যুত লোডশেডিং হয়। তাই একদিনে সকাল সাতটা থেকে রাত ১২টা পর্যন্ত কতবার বিদ্যুত আসে যায় ? সঠিক হিসেব জানার জন্য মা কে বলেছিলাম , কাগজে লিখে রাখতে।
রাতে বাসায় ফিরে দেখলাম গতকাল বুধবার সারাদিনে ১১ বার বিদ্যুত গেছে। প্রতিবার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা করে বিদ্যুত আসা যাওয়া করেছে। এরকম এখন প্রতিদিনই হচ্ছে।
লোডশেডিং যদি করতেই হবে , তাহলে এত টাকা খরচ করে, সুন্দরবন ধবংস করে,বাশখালিতে মানুষ খুন করে বিদ্যুত কেন্দ্র স্থাপনার দরকার কি?

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×