
আমরা বিভক্ত বলেই তোমাদের হত্যার বিচার হয় না,
আমাদের ক্ষমা করো...
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের পর তৎকালীন স্বরাস্ট্রমন্ত্রীর দেয়া ৪৮ ঘন্টা সময়সীমার মধ্যে আসামীরা ধরা পড়েনি। জংগি দমনে দক্ষ (!) আইন শৃংখলাবাহিনী এই মামলায় আসামী ধরতে ব্যর্থ হয়েছে। আর এভাবেই দেখতে দেখতে ৬ বছর কেটে গেল।আজও সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয়নি।
তোমাদের হত্যার বিচার কখনো হবে কিনা জানি না। তবে তোমাদের মৃত্যুর পর গড়ে উঠা আন্দোলন বিভক্ত করে কথিত নেতা নামধারীরা হয়েছেন লাভবান। কেউ পেয়েছেন টেলিভিশনের লাইসেন্স, পত্রিকার মালিকানা, কেউ পেয়েছেন দখল হওয়া টেলিভিশনের সিইও পদ, হয়েছেন বিভক্ত সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিনেট সদস্য। অর্থনৈতিকভাবে অনেকে কিভাবে লাভবান হয়েছেন তা সময়ই বলে দিবে।
তোমাদের মৃত্যুদিনে এইসব ভন্ড নেতাদের আমরা দেখবো প্রেসক্লাবের সামনে সমাবেশে দাঁড়িয়ে মায়াকান্না করতে।তাদের কন্ঠে শুনবো ' সাগর- রুনি হত্যার বিচার চাই '।
দুর্ভাগ্য আমাদের এদের অভিনয় এখনো দেখতে হয়।
সাগর-রুনি হত্যাকান্ডের বিচার এ আমলে হবেও না !
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



