ইন্টারনেট বন্ধ থাকলেই কি প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাবে?
বিবেকবোধ, নীতি নৈতিকতার মান ধ্বংস করে দিয়ে গত ৪৭ বছরে যে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে , সেখানে অধিকাংশ পরীক্ষার্থীদের কাছে যেনতেন ভাবে পরীক্ষায় পাশ করাটাই হবে মূখ্য। তাই এসব ইন্টারনেট টিন্টারনেট বন্ধ টন্ধ করে লাভ নাই।
অসাধু ব্যক্তিদের হাত দিয়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে আসবেই। একটা কথা আছে চোর চুরি করে পেটের দায়ে।তার ক্ষুধার কাছে ধর্মের কথার কোন অর্থবহন করে না।
ঠিক এসব পরীক্ষার্থীর কাছে, পরিবারের কাছে সন্তানের যেনতেন পাশ প্রয়োজন। তাদের মধ্যে কোন মূল্যবোধ কাজ করে না। নীতিহীন শিক্ষানীতির ফল এসব । যার জন্য দায়ী আমাদের দেশের বর্তমান ও সাবেক সকল শাসকগোষ্টি।
জানতে মন চায় , ইন্টারনেট বন্ধের এরকম উর্বর মস্তিস্কের চিন্তার অধিকারীটা কে রে ভাই?
যত্তোসব রাবিশ, গাধা।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



