ওয়াজের নামে রাতভর মাইক বাজানোর এ নিপীড়ন বন্ধ করবে কে?
গতকাল আমার বাসার পাশে সন্ধ্যা হতে চারিদিকে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিলের নামে আশেপাশের মানুষকে রীতিমতন উৎপীড়ন করা হয়েছে। শুনলাম আজো ওয়াজ হবে । আজো মাইক বাজবে ,আমার মতন অনেকের ঘুম হাঁরাম হবে ।কি যে যন্ত্রনায় আছি ,ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বিল্ডিঙয়ের সবাই বিরক্ত অথচ এটা নিয়ে কেউ ভয়ে কথা বলেন না।চুপ মেরে আছেন যদি ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগে?
জানতে ইচ্ছে করছে, ধর্মের কোন জায়গায় লেখা আছে মাইক বাজিয়ে, মানুষের ঘুম, শান্তি, পড়াশুনো অনিষ্ঠ করে ওয়াজ মাহফিলের কথা?
কোথায় লেখা আছে অসুস্থ,দূর্বল মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ইসলামী জোশে ওয়াজ নসিহতের?
এসব কথা লিখছি বলে আপনার বা আপনাদের কারো কারো চোখে হয়ে যাচ্ছি নাস্তিক, কাফের ! হায়রে সত্যি কিছু বলা, লেখা মুশকিল।কারন ধর্মটাতো আপনারা লীজ নিয়েছেন!
ভাইরে, যা ইচ্ছে বলেন,গালি দেন আপত্তি নাই। কিন্তু আমার কানের সামনে থেকে আপনার মাইক সরান, বন্ধ করেন। রাতেরবেলা আমার মতন আশেপাশের সাধারন মানুষদের ঘুমাতে দেন। আপনার ওয়াজ করেন, যা ইচ্ছে করেন অবশ্যই রাতেরবেলা মাইক বন্ধ করে করুন।
রাতে ওয়াজের মাইক ব্যবহার নিষিদ্ধ করার জন্য স্থানীয় প্রশাসন বা আইন শৃংখলাবাহিনীর কি কিছু করার আছে?
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



