আমাদের প্রতিবাদহীনতাই ওদের সাহসের ধৃস্টতা
মৌলবাদের আস্ফালন ,লকলকে জিভে ভেংচি কাটে
চকচকে ধারালো চাপাতি খুজে ফিরে প্রগতির গর্দান
রক্ত ঝরাতে চায় প্রতিনিয়ত
এসো বন্ধু রাজপথে
বজ্রমুঠি উর্ধে তুলি সাহসের মশাল জ্বেলে
যেন কোন মৃত্যু না যায় বিনা প্রতিবাদে ...

প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদ ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বইমেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের বাসায় যাওয়ার পথে মৌলবাদী ঘাতকদের আক্রমণের শিকার হন।
পরে জংগী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ - জেএমবি'র শীর্ষনেতা শায়খ আব্দুর রহমান স্বীকার করেন,ড. হুমায়ুন আজাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম ইউনুসকে হত্যার নির্দেশ দেবার কথা ।
২০০৪ সালের ১১ আগস্ট হুমায়ুন আজাদ জার্মানীতে মৃত্যুবরন করেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



